টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 1 September 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ঝুলন্ত অবস্থায় ১৪ বছরের কিশোরী মরদহ উদ্ধার

প্রতিবেদক
কে.এস.ইসলাম
September 1, 2025 9:49 am

রাজধানীর হাজারীবাগ থানা মিতালী রোড এলাকা একটি বাসা থেকে মোছাঃ জাকিয়া আক্তার (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত একটি লেদার কারখানার শ্রমিক ছিল।

সোমবার (০১ সেপ্টেম্বর) সকালের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হাজারীবাগ থানা উপ-পরিদর্শক(এস আই) মোহাম্মদ আব্দুল হাই জানান, আমরা খবর পেয়ে সকালের দিকে মিতালী রোড ৫/এ একটি বাসার নিচতলা রুমের দরজা ভেঙ্গে ফ্যানেরসঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় এক কিশোরীর মরদহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।

তিনি আরো জানান,আমরা জানতে পারি ওই কিশোরী একটি লেদার কারখানা শ্রমিক দিবাগত রাত দশটা থেকে বারোটার মধ্যে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় পরে ওরানা দিয়ে সিলিংফ্যানের সঙ্গে গলায় পেচিয়ে ফাঁস দেয়। পরে আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে আসি।তিনি জানান,আমরা পরিবারের মুখে জানতে পারি নিহত জাকিয়ার বাবা দ্বিতীয় বিয়ে করে ওই দ্বিতীয় স্ত্রীকে নিয়ে গ্রামে থাকে ও তার মা ফরিদা বেগমকে নিয়ে হাজারীবাগের ৫/এ নম্বর বাসার নিচ তলায় থাকতো। গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে এক যুবক নিহত

দেশের জ্বালানি সংকটের জন্যে দায়ী স্বৈরাচারী সরকার: তথ্যমন্ত্রী

কুমিল্লা ব্রাহ্মণপাড়া শশীদলে ১৬ বোতল স্কাফ সিরাপসহ নারী গ্রেপ্তার

কুমিল্লা চৌদ্দগ্রামের সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল

৪৯ বাংলাদেশিসহ ফেরত পাঠালো মালয়েশিয়া

কুমিল্লা দাউদকান্দিতে নোহা গাড়িতে মিললো ১২০ কেজি গাঁজা, গ্রেপ্তার-২

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার

বীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

সরকারিভাবে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ণয় করবে বাংলাদেশ জরিপ অধিদফতর

দ্বিতীয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আকলিমা নিহত