টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 17 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিলাসবহুল প্রাডো গাড়ি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

প্রতিবেদক
এ কে পলাশ
August 17, 2026 7:07 pm

কুমিল্লা সদর জাগুরজুলি এলাকায় একটি বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ পিস ইয়াবার চালান জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার পরিমাণ প্রায় ৩ লাখ পিস, যার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরজুলি এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ ও দুজনকে আটক করা হয়।

আটককৃত আসামীরা হলেন ফয়সাল হোসেন (২৫) ও প্রাডো গাড়ির চালক আমান উল্লাহ (৩৫)। তাদের দুজনের বাড়িই কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরজুলি এলাকায় অবস্থান নেয় ডিবির একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে গাড়ির একটি লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবার বড় একটি চালান উদ্ধার করা হয়। পরে গণনা করে ওই লাগেজ থেকে ৩ লাখ পিস ইয়াবা পাওয়া যায় বলে জানায় পুলিশ।

ইয়াবা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। এসময় তিনি জানান, আটকৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের শান্তিরক্ষীদের বৈশ্বিক ভূমিকার প্রশংসায় জাতিসংঘ

সংস্কারসমূহের আইনি ভিত্তি গণভোটের মাধ্যমেই সম্ভব

তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন ফারুক হোসেন ভূইয়া আহবায়ক ও ইসমাইল হোসেন সদস্য সচিব নির্বাচিত

কালক্ষেপণের কৌশল ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’!স্থল-সমুদ্র-আকাশপথে মধ্যপ্রাচ্যে ধেয়ে আসছে মার্কিন বাহিনী

যুক্তরাষ্ট্রের গর্বের এফ-৩৫ যুদ্ধবিমানে হামলার ভিডিও প্রকাশ করল ইরান

মিরপুর -১৩ নম্বর বিআরটিএতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অধীনে আনসার সদস্যরা অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করেছে। তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে

না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন

মেঘনা ব্রিজের টোল প্লাজা এলাকায় এক চালককে ছিনতাইকারীর গুলি

জামায়াতের কোনো ব্যাংক নেই: সংসদে তাহের

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার-৩