টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 19 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 19, 2026 10:09 pm

বাংলাদেশ পুলিশে কর্মরত অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারসহ ১৩ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সের পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা পৃথক প্রজ্ঞাপনে বদলির এ তথ্য জানানো হয়েছে।

পৃথক ওই প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখিত পদ ও স্থানে বদলি ও পদায়ন করা হলো। বর্ণিত এসব কর্মকর্তাদের আগামী ২২ ও ২৯ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণের নির্দেশনা দেয়া হয়েছে। অন্যথায় পরদিন থেকে তারা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরমধ্যে একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানাকে র‌্যাবে, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার আরিফা আশরাফ পিংকিকে ডিএমপিতে, রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে বান্দরবান সদর সার্কেলে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেবকে পটুয়াখালীর কলাপাড়া সার্কেলে বদলি করা হয়েছে।

পাশাপাশি একই প্রজ্ঞাপনে র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানকে রাঙামাটির বাঘাইছড়ি সার্কেলে, এইচ এম গোলাম রাব্বিকে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলে, এ আর এম মোজাফফর হোসেনকে চট্টগ্রামের মীরসরাই সার্কেলে এবং মো. মশিহুর রহমান সোহেলকে বাগেরহাটের ফকিরহাট সার্কেলে বদলি করা হয়েছে। এ ছাড়া বাগেরহাটের ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম রানাকে বরিশালের মেহেন্দিগঞ্জ সার্কেলে এবং ঝিনাইদহের শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখতারুজ্জামানকে সাতক্ষীরার তালা সার্কেলে বদলি করা হয়েছে।

এ ছাড়াও পৃথক দু’টি প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমানকে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে), এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান খানকে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) বদলির পাশাপাশি নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার রবিউল আরাফাতকে রাঙামাটি বেতবুনিয়ার পিএসটিএসে সংযুক্ত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য বাড়াতে লন্ডনে ট্রেড সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ বিবিসিসিআইয়ের

শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন ঢাবি ভিপি আবু সাদিক কায়েম

মিয়ানমারের অভ্যন্তরে চলছে ব্যাপক গোলাগুলি,আতঙ্কে সীমান্তবাসী

চট্টগ্রামে ডাকঘর থেকে কোটি টাকার নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ লিকুইড জব্দ

মিরপুরে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক কারবারি গ্রেফতার

গায়ানা উপকূলে ফেরি ডুবে নিহত ২৭, নিখোঁজ ৮৩

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ৮৮৮ ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার, আটক-৭৫

জলঢাকায় সাংবাদিক হাসানুর কাবীর মেহেদীর আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল