টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 21 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গায়ানা উপকূলে ফেরি ডুবে নিহত ২৭, নিখোঁজ ৮৩

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
July 21, 2026 6:34 pm

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার উপকূলে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও ৮৩ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গায়ানার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) সাংবাদিকদের জানান, এ পর্যন্ত ৬৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও ৮৩ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শনিবার রাতে রাজধানী জর্জটাউন থেকে এসেকিবো অঞ্চলের উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি বারিমা ফেরিটি পথে উল্টে যায়। প্রথমে নিহতের সংখ্যা ১০ জন বলা হলেও পরবর্তীতে তা বেড়ে ২৭ জনে পৌঁছায়।

উদ্ধার অভিযানে দেশটির উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি স্থানীয় জেলেরাও অংশ নিচ্ছেন। পাশাপাশি সহায়তার জন্য প্রতিবেশী ফরাসি গায়ানা থেকে ১২ জন সেনা ডুবুরি, দুইজন চিকিৎসক এবং একজন যন্ত্রপ্রকৌশলী পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানান, দুর্ঘটনার পর ফেরিটির দুই নাবিকের মারিজুয়ানা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তারা মারিজুয়ানা সেবন করেছিলেন কি না এবং দুর্ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে গণপূর্তমন্ত্রী হুয়ান এজহিল জানান, ফেরিটি বিকেলে যাত্রা শুরু করেছিল। যাত্রা শুরুর প্রায় আট ঘণ্টা পর ফেরি থেকে বিপদসংকেত পাঠানো হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বরিশাল বিমান বন্দর থানার হত্যা মামলার প্রধান আসামী লিমন সিকদার গ্রেফতার

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানিমন্ত্রী

নাসিরনগরে প্রেমিকের বাড়িতে গিয়ে আত্মহত্যার চেষ্টা

আমাদের অদ্ভুত দেশ ! অধিকাংশ সরকারি কর্মকর্তা – কর্মচারীরা দুর্নীতিবাজ : স্পিকার

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৫

মুক্তিযুদ্ধে বিজয় হলেও, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি: স্পিকার

নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ

রাস্তায় পড়েছিল অচেতন অবস্থায় এক বৃদ্ধ ঢামেকে মৃত্যু

‘অটো ফাইন সিস্টেম’ এর আওতায় আসছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক,আগামী ১৮ আগস্ট থেকেই শুরু হচ্ছে এ কার্যক্রম