টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 28 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় ৩ সিকিউরিটি গার্ডকে কুপিয়ে কোরবানির গরু লুটের চেষ্টা, এলাকায় ডাকাত আতংক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 28, 2026 1:33 pm

ডেমরা থানাধীন মাতুয়াইল মহিলা মাদ্রাসা সংলগ্ন স্বপ্নচূড়া ভবনের ৩ নিরাপত্তা কর্মীকে কুপিয়ে কোরবানির গরু লুটের চেষ্টা করেছে পেশাদার ডাকাত দল।

আজ বৃহ্সপতিবার রাত ১টা ৫৫ মিনিটের সময় এ দুধর্ষ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু দুর্বত্তরা তার আগেই ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক নিয়ে ঢকা চট্টগ্রাম মহাসড়কের কাচপুরের দিকে পালিয়ে যায়। এঘটনার পর এলাকার বাসিন্দাদের মধ্য বিরাজ করছে আতংক। পুলিশ পাশের ফ্ল্যাটের সিসি ক্যামেরার সাহায্য ডাকাতদের শনাক্তে চেষ্টা করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দুর্বৃত্তদের হামলায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্য বাবুল নামের এক সিকিউরিটির অবস্থা গুরুতর। অপর দুজনের একজন হলেন স্বপ্নচূড়া ভবনের সিকিউরিটি সদস্য ইসহাক হোসেন ( ৬২) ও বয়স্ক নাইট গার্ড। তার নাম জানা যায়নি। ডাকাতরা তাকেই প্রথমে এলোপাতাড়ী আঘাত করে রক্তাত্ত করে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় মধ্যরাতে দেড়টনি একটি মিনি ট্রাকে চালকসহ ৫ ডাকাত স্বপ্নচূড়া কমপ্লেক্সের সামনে গিয়ে দাড়ায়। এসময় প্রতিদিনের মতো ডিউটিতে ছিলেন নাইটগার্ড। পরিকল্পিতভাবে ট্রাক থেকে নেমে এক দুর্বৃত্ত প্রথমেই বয়স্ক নাইটগার্ডকে টার্গেট করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী কোপানো শুরু করে। এতে রক্তাত্ত জখম হয়ে তিনি মাটিতে লিটিয়ে পড়েন। এই ফাকে অপর দুই ডাকাত ভবনের ( পশ্চিম পাশ) এক পাশে লাইটপোস্টে দড়ি দিয়ে বাধা গরুর রশিটি খুলে তড়িঘড়ি গরু পিকআপে তুলে ফেলে। আরেকপাশে বাধা আরপকটি গরুর রশিও খোলার চেষ্টা করলে তখন সিকিউরিটি ইসহাক ও বাবুল মিয়া এবং আশপাশের বাসিন্দারা চোর -ডাকাত বলে আওয়াজ শুরু করেন এবং ডাকাতদের লক্ষ্য করে তারা ইট ছুড়ে মারেন। এরপরও ডাকাত দলের দুই সদস্য না থেমে বাধা দিতে আসা সিকিউরিটি সদস্যাের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে একটি বড় সাইজের গরু গাড়িতে তুলেই মহাসড়কে উঠে সাইনবোর্ড হয়ে কাচপুরের দিকে পালিয়ে যায়।

মাতুয়াইলের স্থানীয় এলাকাবাসি সাংবাদিকদের জানান, ডাকাত দলের সদস্যরা কোরবানির একটি গরু লুট করে গাড়িতে তোলার সময় নাটোরের বাবুল নামের এক সিকিউরিটি চোর, ডাকাত বলে বলতে থাকেন, আপনা গো গরু লইয়্যা য়াইতেছে গা। এরপর সবাই ঘুম থেকে উঠে ধর ধর বলে শুরু করলে তখন দুই ডাকাত সিকিউরিটিদের দ্বীতিয় দফা আঘাত করে রক্তাক্ত জখম করে ট্রাকে উঠে পড়ে। তখন ট্রাকের চালক গরুসহ গাড়ি জোরে টান দেয়। এসময় ডাকাতরা গাড়ির পেছনের গেটের ছিটকিনি আটকাতে পারেনি। যার কারনে ৫০ গজ দুরে যেতেই এবড়ো থেবড়ো আর ভাংগা রাস্তার কারনে গাড়ি থেকে গড়িয়ে কোরবানির উদ্দেশ্য ক্রয় করে আনা গরুটি নীচে পড়ে যায়। ততক্ষনে ডাকাত দল জনতার ধাওয়ার মধ্যই গাড়িসহ নিরুদ্দেশ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই মহাসড়কটি (মহিলা মাদ্রাসা সংলগ্ন ওবারব্রীজ) সারাবছর অন্ধকারে নিমজ্জিত থাকে। থাকে না পুলিশের কোন টহলও। এই সুযোগে প্রায়ই সন্ধ্যা নামার সাথে সাথে শুরু হয় গনছিনতাই। ঘটে মোবাইলসহ সর্বস্ব লুটের ঘটনা। এতে কখনো আহতের ঘটনা ঘটে।

শুধু পুলিশের গাফিলতি নয় মহাসড়কের পাশে গড়ে উঠা অনেক ভবন ও আশপাশে লাইটপোষ্টে সিসি ক্যামেরা লাগানো থাকলেও সেগুলোর বেশীরভাগই সচল না থাকায় চুরি ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। পরবর্তীতে সেগুলোর রহস্য উদঘাটনে আইনশৃংখালাবাহিনীকে অবেক বেগ পেতে হয়।

প্রশাসন থেকে সিসি ক্যামেরাগুলো ২৪ ঘন্টা সচল রাখতে বলা হলেও কোন কোন ভবনের ( ফ্ল্যাট ওর্নার্স) লোকজন বিষয়টি খুব একটা আমলে নেন না। এখন এসব ঘটনায় চোর-ডাকতদের সাথে স্থানীয় কোন অপরাধী চক্রের যোগসুত্র রয়েছে কি-না সেটি এলাকার সচেতন লোকজন খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে।
জনমনে এমন সন্দেহ হওয়ার কারন জন্মানোর বিষয়ে তারা বলছেন, ডাকাত দলের সদস্যরা গরু লুটের আগে যে গলি ব্যবহার করে গাড়ি নিয়ে বের হয়, সেই রাস্তা তাদের চেনার কথাই নয়। যার কারনে তদন্তে এসব বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুরুত্ব সহকারে দেখার জন্য দাবী উঠেছে স্থানীয়দের মধ্য থেকেই।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ সুত্র জানিয়েছে ডাকাত দলের সদস্যরা সিকিউরিটি গার্ডদের মাথা টার্গেট করেই কুপিয়েছে। তাদের সবার অবস্থা গুরুতর। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে এবং ভবনের দায়িত্বশীলদের জিজ্ঞাসাবাদ করে নেপথ্য রহস্য উদঘাটনের চেষ্টা করছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের জন্য সম্মানী ও উৎসব ভাতা, প্রজ্ঞাপন জারি

এনসিটিবি পরিমার্জন করছে পাঠ্যবই

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা

কুমিল্লায় একুশে প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল

যুক্তরাজ্যে ভিসা আবেদনে জাল নথি জমা দিলে ১০ বছরের নিষেধাজ্ঞা

এক দিনে সারা দেশে ৮৮ হাজার লিটার তেল উদ্ধার: জ্বালানি বিভাগ

হয় তেলের বাজার উন্মুক্ত কর, নয়তো খেসারত দাও: ইরান

ডিমলায় নেই জ্বালানি তেলের ভিড়, মিনিটেই মিলছে সেবা

কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর ও ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার, উদ্ধার গাভী ও পিকআপ

২৪ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ