টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 22 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান ১০ হাজার ১৪৫ ইয়াবা ও ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৬৫

প্রতিবেদক
এ কে পলাশ
August 22, 2026 12:27 pm

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার ১৪৫ পিস ইয়াবা ও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে একযোগে পরিচালিত ৩৯টি মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীসহ ৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দিকনির্দেশনা এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে গত ২১ আগস্ট দিনব্যাপী জেলার সব থানায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলার বিভিন্ন এলাকায় একযোগে ৩৯টি অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধারের পাশাপাশি মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (Summary Trial)-এর মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এশিয়ার জলসীমা থেকে ইরানের ৩টি তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

ইরানের সামরিক শক্তি এখনো অক্ষুণ্ণ: মার্কিন গোয়েন্দা তথ্য

বিশ্বকাপে খেলা ফুটবলারের মরদেহ উদ্ধার

জাল টাকা জব্দসহ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা রুবেল গ্রেপ্তার

আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

প্রাইভেট কার দুর্ঘটনা: প্রাইভেট কারের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজ গুরুত্বপূর্ণ নয়: স্পিকার

চকবাজার দোকান-কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, আটক ১৩

কুমিল্লা-৬ হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবীতে তৃণমূলের অবস্থান কর্মসূচি