টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 28 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ বিভ্রাটে জেনারেটরহীন হাসপাতালগুলোতে দুর্ভোগ চরমে

প্রতিবেদক
এস এম দেলোয়ার হোসেন
August 28, 2026 8:52 pm

অব্যাহত লোডশেডিংয়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় দিনে ৬ থেকে ৮ বার লোডশেডিং চলছে। ফলে তীব্র গরমে নাকাল রোগী ও চিকিৎসকরা। তৃণমূলের এসব স্বাস্থ্যসেবা কেন্দ্রে জেনারেটরের ব্যবস্থা না থাকায়, পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।

এতে একদিকে জরুরি পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় অপারেশনসহ স্বাস্থ্যসেবা প্রদান ও গ্রহণে চরম দুর্ভোগে পড়ছেন চিকিৎসক-নার্স ও রোগীসহ সংশ্লিষ্টরা। শুক্রবার (২৮ আগস্ট) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা প্রদানে গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল ও রোগীসহ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মুঠোফোনে একাধিক এলাকার রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, জীবনের নিঃশ্বাস যেখানে বেঁচে থাকার শ্বাস খোঁজে, সেখানেই এখন নাভিশ্বাস। অব্যাহত বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে আলোহীন অবস্থায় ধুঁকছে ঢাকার বাইরের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে ত্রাহী অবস্থা রোগীদের। সুই সিরিঞ্জের পাশে এখন হাতপাখা, আর বেডের পাশে মুঠোফোনের টর্চ জ্বালিয়ে মুমুর্ষ রোগীর সেবা দিচ্ছেন চিকিৎসকসহ ভুক্তভোগী স্বজনেরা। ঘড়ির কাঁটায় তখন বেলা ৩টা। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ নেই ঘণ্টাখানেক। ৪ দিন ধরে ভর্তি আওয়াল মোল্লা জানালেন, দিনের চেয়ে রাতের অবস্থা আরও নাজুক। তিনি জানান, রাতে বিদ্যুৎ থাকে না, যাদিও আসে ১০/২০ মিনিট থেকে আবার চলে যায়। বিদ্যুৎ যায়না বরং জন্য আসে আবার ১০-১৫ মিনিট উঁকি দিয়ে চলে যায়। এভাবেই হাসপাতালের বেডে শুয়ে দুঃসহ যন্ত্রণা নিয়ে সেবা গ্রহণ করছেন।

এদিকে, প্রচণ্ড গরমে জ্বরটা আরও বেড়েছে ছয় বছরের শিশু জান্নাতের। তার মা-বাবা হাতপাখা নাড়িয়ে বাতাস দিয়ে আর মাথায় পানি পট্টি লাগিয়ে জান্নাতকে পরম আদরে সুস্থ করে তোলার প্রাণান্তকর চেষ্টা করছেন।

তারা জানান, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের সময় শহরের হাসপাতালে হয়তো জেনারেটরে মুক্তি মেলে। কিন্তু, এখানে সেই ব্যবস্থাও নেই। বিদ্যুৎ গেলে আর আসার খবর থাকে না। কখন বিদ্যুৎ আসবে তা কেউই জানে না। সেই বিদ্যুতের অপেক্ষায় মেয়ে জান্নাতের শয্যার পাশে বসে আছেন তারা।

রোগীর স্বজনেরা বলেন, এখানে বহির্বিভাগে লাইনে থাকা রোগীদের সাথে যারা আসেন তারাও যেনো রোগী হয়ে যান। মাসখানেক ধরে এমন অবস্থা চললেও খোঁজ নিচ্ছে না কেউ।

ভুক্তভোগীরা জানান, বাসায় বিদ্যুৎ নেই, হাসপাতালেও একই অবস্থা। বিদ্যুৎ না থাকায় গরমের কারণে অনেকে অজ্ঞান হয়ে যান।

খোঁজ নিয়ে জানা যায়, শুধু মানিকগঞ্জের সিঙ্গাইরই নয়, রাজধানী ঢাকার আশপাশের মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিত্র প্রায় একই। দিনে ৬ থেকে ৮ বার লোড শেডিংয়ে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে জরুরি বিভাগ, প্যাথলজি ও অপারেশন থিয়েটারে।

মুঠোফোনে এসব বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সৈয়দ ইমতিয়াজ আহমেদ বলেন, আমাদের হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা আসলে নেই। চিকিৎসার জন্য অনেক জরুরি রোগী আসেন। বিদ্যুৎ বিভ্রাটের কারণে যথাসময়ে অনেক রোগীর জরুরি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে পারছি না। চিকিৎসক-নার্স এবং রোগী ও তাদের স্বজনেরা যথেষ্ট আন্তরিক থাকলেও দুর্ভোগ পোহাচ্ছেন সবাই।

সেই জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা জরুরি। অনেক সময় রোগীর অবস্থা আশঙ্কাজনক বা গুরুতর হলে রোগের ধরণ বুঝে আমরা দ্রুত ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। তবে চিকিৎসা সেবা নিশ্চিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকা খুবই জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসক-নার্স ও ভুক্তভোগী রোগী এবং তাদের স্বজনেরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম

আমিনবাজারে মহাসড়কের বর্জ্য অপসারণ ও নিমগাছ রোপণ করা হবে’

সি‌লেট নগরীর বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান চৌধুরী’র মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এম এ শহীদ চৌধুরী’র শোক প্রকাশ

সূত্রাপুরে দ্রুতগামী মোটরবাইকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

রাউজান প্রেস ক্লাব–এর বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন

১৯৩৮টি আইফোন ও ৪০ ল্যাপটপসহ হোটেল থেকে ছয় চীনা নাগরিক গ্রেফতার

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মহাসম্মেলনে যোগ দিতে ভোর থেকেই মানুষের ঢল নামে

এফডিসিতে ঢুকলে এখন কষ্ট লাগে: ডা. এজাজ

নাসিরনগরের বড়নগর উচ্চ বিদ্যালয়ে ৩৬ জনের মধ্যে পাস ৩৩ জন পাশের হার ৯১.৫৮%

বীরগঞ্জে বিএনপি নেতা মনজুরুল ইসলামের বড় ভাই নুরুল ইসলাম লেবুর জানাজায় মানুষের ঢল