টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 29 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা, ৭০ বোতল বিদেশী মদ ও ৯০ বোতল বিয়ার’সহ আটক-১

প্রতিবেদক
এ কে পলাশ
August 29, 2026 10:09 pm

কুমিল্লায় সদর দক্ষিণের দড়িবট ও সদর উপজেলার গাজীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা, ৭০ বোতল বিদেশী মদ ও ৯০ বোতল বিয়ারসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে জেলার সদর দক্ষিণের দড়িবট ও সদর উপজেলার গাজীপুর এলাকায় পৃথক এই অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। গ্রেফতারকৃত আসামী মোঃ সিব্বির হোসেন (২৪) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার শাহাপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমন এর ছেলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

র‌্যাব সুত্রে জানা যায়, একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন দড়িবট গ্রাম এলাকায় র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পৃথক অপর একটি অভিযানে শনিবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর উপজেলার গাজীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সিব্বির হোসেন নাম ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৭০ বোতল বিদেশী মদ ও ৯০ বোতল বিয়ার উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য বিদেশী মদ ও বিয়ার সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের

ওসমান হাদিকে স্মরণ করে বক্তব্য দিলেন তারেক রহমান

বীরগঞ্জে শিবরামপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা

কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন, আব্দুল হান্নান সভাপতি, মকিস মনসুর, সম্পাদক নির্বা‌চিত

তেলের দাম বৃদ্ধি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির

বীরগঞ্জে ‘পার্টনার প্রকল্পের আওতায় কংগ্রেস’

চলমান যুদ্ধে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন মুশফিক

হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম তৈরি হবে দেশেই, কারখানা উদ্বোধন

টেলিগ্রাফের সংবাদ নিয়ে চাঞ্চল্য পুরো ইসরায়েল দখলে নেবে তুরস্ক

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হাফসা খাঁন কে ছাড়পত্র দেওয়া হল