টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 4 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে শিবরামপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা

প্রতিবেদক
মোজাম্মেল হক
February 4, 2026 2:14 pm

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের ভেলা পুকুর বাবুরহাটে মতিয়ারের মিল চাতালে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সহিম উদ্দিন আহমেদ । জনসভাটি সঞ্চালনা করেন মোহাম্মদ আলী সরকার।

সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম প্রধান,উপজেলা বিএনপির সদস্য বাবুর সুভাষ দাস।

জনসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মনজুরুল ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান। পাশাপাশি তারা জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নের লক্ষ্যে দলীয় ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাবেক মন্ত্রী কায়কোবাদকে জড়িয়ে আসিফের মিথ্যাচারের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল

‎সোহেলকে টার্গেট করে ফেসবুকে অপপ্রচার, প্রাণনাশের হুমকি

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : রাষ্ট্রপতি

নিখোঁজ মার্কিন বিমানসেনাকে নিয়ে রহস্য তৈরি করছে ইরান

নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্বার

শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় জড়িত মূল আসামী র‌্যাবের জালে আটক

ঝিনাইদহ কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু

স্বীকার করল পেন্টাগন ধ্বংস হয়নি ইরানের নৌশক্তি