টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 10 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বনশ্রীতে এক স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
January 10, 2026 6:47 pm

রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি (১৭) নামের এক স্কুলছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম ভিলা’ একটি বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, লিলিদের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার বামৈন গ্রামে। তার বাবার নাম সজীব মিয়া। বনশ্রীতে বাসা ভাড়া নিয়ে থাকছে তার পরিবার।নিহতের বড় বোন শোভা জানান, জমিজমা-সংক্রান্ত বিষয়ে তাদের বাবা-মা গত

বুধবার (৭ জানুয়ারি) গ্রামের বাড়িতে গেছেন। তাদের একটি হোটেলের ব্যবসা আছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে খাবার নেওয়ার জন্য হোটেলের কর্মচারী মিলন বাসায় এলে লিলি তার সঙ্গে কিছুটা খারাপ ব্যবহার করেছিল। আজ দুপুরের দিকেও মিলন খাবার নিতে বাসায় আসে। আমি তখন জিমে গিয়েছিলাম। জিম থেকে ফিরে দেখি ঘরের দরজা খোলা এবং ভেতরে সবকিছু এলোমেলো।

তিনি জানান, ‘বাসার ভেতরে বড় একটি পাতিলের মতো জিনিসের নিচে আমার বোনকে কুঁকড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখি। প্রথমে ভেবেছিলাম মাথায় আঘাত পেয়েছে। পরে হিজাব খুলে দেখি গলায় রশি প্যাঁচানো এবং গলা বঁটি দিয়ে কাটা। আমাদের হোটেলের কর্মচারী মিলনের ওপরই আমাদের সন্দেহ হচ্ছে।’বোনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় বাড়ির মালিক বা অন্য কেউ এগিয়ে আসেনি বলেও অভিযোগ করেন শোভা। পরে এক বন্ধুর সহযোগিতায় রিকশায় করে লিলিকে ফরাজী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খিলগাঁও থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বিকেলের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফরাজী হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।তিনি বলেন, ‘হাসপাতালে গিয়ে দেখি লিলির গলা কাটা। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।’এবং ঘাতককে ধরার চেষ্টা চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙ্গামাটি নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

ক্র্যাব সভাপতি তমাল ও সাধারণ সম্পাদক বাদশা

নাসিরনগরে প্রেমিকের বাড়িতে গিয়ে আত্মহত্যার চেষ্টা

৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে চ্যাম্পিয়ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের

বীরগঞ্জে আর্জেন্টিনা ভক্তদের উচ্ছ্বাস, প্রধান সড়কে র‌্যালি

প্রয়াত নির্মল পালিতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

কুমিল্লা-৬ ১৭ বছরের বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না-সংবাদ সম্মেলন তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন

ঢামেকের ফুটপাতে ও সড়কে অবৈধ কোন ব্যবসা-বাণিজ্যিক চলবে না, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের(ডিএসসিসি)শাহজাহান মিয়া