টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 3 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর জাতীয় গৃহায়ণ অফিসের গাড়ি চালক আব্দুল করিম দুর্নীতি ও অপকর্মের মাধ্যমে অঢেল সম্পদের মালিক ! ‘গ্রাহকরা হয়রানির শিকার, (পর্ব১)

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 3, 2025 1:03 pm

বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে জাতীয় গৃহায়ণ মিরপুর বিভাগের অফিসের গাড়ি চালক (ড্রাইভার) মো. আব্দুল করিম এর বিরুদ্ধে । প্রায় ২২ বছর যাবত একই জায়গায় চাকরির করার সুবাদে তিনি এইসব দুর্নীতি জড়িয়ে পড়েন। ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন ধরনের তদবির, ফাইল নিয়ে নাড়াচাড়া করে সরকারি অর্থ আত্মসাৎ, এবং হাউজিং আগত গ্রাহকদের বিভিন্ন ধরনের হয়রানি ও সুকৌশলে অবৈধভাবে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন গাড়ি চালক আব্দুল করিম।

তার বিরুদ্ধে গ্রাহকসহ অনেকেই একাধিকবার অভিযোগ করলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ওই অফিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের ম্যানেজ করে দিনের পর দিন মাসের পর মাস বছরে পর বছর আব্দুল করিম দুর্নীতি করিয়ে যাচ্ছেন । ইতিপূর্বে দুর্নীতি ও অপকর্মের দায়ের তাকে বদলি করলেও বেশি দিন থাকেন নাই কোন জায়গায় । মোটা অংকের অর্থের বিনিময়ে আবারো চলে আসেন মিরপুর হাউজিং এর অফিসে । দুর্নীতি ও অপকর্মের জায়গায় কি সহজে ছেড়ে যেতে পারেন তাই বারবার বদলি হইলেও আবার ফিরে আসেন আগের জায়গায় । বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আব্দুল করিম এককভাবে দুর্নীতি ও অপকর্মের মাধ্যমে অবৈধভাবে মোটা অংকের অর্থ উপার্জন করে পল্লবীর মদিনা নগর এলাকায় মদিনা টাওয়ারের ফ্ল্যাট ক্রয় করেন। এছাড়াও নামে বেনামে তাজ নিজ গ্রামের এলাকার সহ বিভিন্ন জায়গায় জমি, প্লট ও ফ্ল্যাট ক্রয় করেছেন অবৈধভাবে উপার্জনের অর্থ দিয়ে ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আব্দুল করিমের অফিসের সাধারণ কর্মকর্তা ও কর্মচারীরা নাম প্রকাশে অনিচ্ছুক শর্তের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী জানান , আব্দুল করিম তিনি চাকরির সুবাদে দুর্নীতি ও অপকর্মের মাধ্যমে অবৈধভাবে মোটা অংকের অর্থ উপার্জন করে অঢেল সম্পদের মালিক বনে গেছেন। অফিসে তার কর্মকান্ডের কারণে কর্মকর্তা ও কর্মচারী অতিষ্ঠ হয়ে পড়েছে । হঠাৎ করে আব্দুল করিম আঙ্গুল ফুলে কলাগাছ হয়েগেছেন। আব্দুল করিম আওয়ামী লীগের দোসর , অর্থ যোগানদাতা হিসেবে কাজ করছেন । বর্তমানে মিরপুর দুই নাম্বার জাতীয় গৃহায়ণ হাউজিং অফিসে কর্মরত রয়েছেন আব্দুল করিম । একজন কর্মকর্তা গাড়ি চালক হিসেবে দায়িত্ব পালন করছেন ।

জাতীয় গৃহায়ণ প্রধান কার্যালয়ের কর্তৃপক্ষ সহ বিভিন্ন জায়গায় আব্দুল করিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে সূত্রে জানা গেছে । বর্তমানে গাড়ি চালক আব্দুল করিম সহ পরিবার নিয়ে মদিনা নগর মদিনা টাওয়ারে বসবাস করছেন । মিরপুর গৃহায়ণ (হাউজিং) এর অফিসে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী জানান, গত আওয়ামী লীগ সরকারের আমল থেকে ঘুষ বাণিজ্য, দুর্নীতি ও অপকর্মের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ফাইল তদবির করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আব্দুল করিম। এরপরও নিয়োগ বাণিজ্য রয়েছে তার বিরুদ্ধে । তার বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও এখনো সে বহাল তরিয়তে আছেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের ম্যানেজ করে বহাল তরিয়তে রয়েছেন । এবং তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের তদবিরের কাজ চালিয়ে যাচ্ছেন ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অর্থ যোগানদাতা হিসেবে কাজ করেছেন তিনি। জানা যায়, আব্দুল করিম কারণে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় পদে পদে ক্ষুণ্ন হচ্ছে জাতীয় গৃহায়ণের ভাবমূর্তি। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর এই গাড়ি চালক করিম কদিন গা ঢাকা দিলেও বর্তমানে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন মিরপুরের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অফিসে। গত ১৯ জুলাই মিরপুর ১০ নম্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আব্দুল করিমের ভূমিকা ছিল অন্যতম বলে অভিযোগে জানা গেছে।
তিনি একজন দুর্নীতিবাজ ও দলবাজ কর্মকর্তা। তিনি মিরপুরের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অফিসে বসেই দুর্নীতি ও অপকর্ম চালিয়ে যাচ্ছেন আব্দুল করিম । দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের জন্য জাতীয় গৃহায়ণ মিরপুর বিভাগের অফিসের গাড়ি চালক আব্দুল করিম। গ্রাহক আব্দুল আজিজ অভিযোগ করে জানান, আব্দুল করিমের বিরুদ্ধে জাতীয় গৃহায়ণের কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা তদন্ত করলে তার বিরুদ্ধে আরো অনেক কিছু পাওয়া যাবে। তাই তার বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল । এতে করে হয়রানি থেকে রেহাই পাবেন এবং অর্থনীতির দিক থেকে সাশ্রয় হবেন । এ ব্যাপারে গাড়িচালক আব্দুল করিমের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে ফোন রিসিভ না করার কারণে তার বক্তব্যটা নেওয়া যায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সংসদে বিরোধীদলের ইতিবাচক ভূমিকার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশি-সহ নিখোঁজ ২৫০

ঢামেকে চোর সন্দেহে স্বামীস্ত্রীকে গণধোলাই আইন-শৃঙ্খলা কারীর হাতে সোপর্দ

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভেঙে বেরিয়ে গেল ইরানের ৩টি তেল ট্যাংকার

পিটিয়ে হত্যা

শাহবাগের হাই-কোর্টের মাজার এলাকায় এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার

অমিত ভট্টাচার্যের ক্ষুদ্র আয়ে মানবিক উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বই-খাতা বিতরণ

২৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ডিসেম্বরে

পাবনার সাংবাদিক কমরেড শফিউর রহমান খান এর আজ ২৪ তম মৃত্যুবার্ষিকী

কুমিল্লার ১১ আসনে ১,৪৯১ কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট ও ভোটের সরঞ্জাম

জুনেই চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী