টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 6 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটঘরিয়ায় সম্প্রদান শিক্ষালয়ের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
January 6, 2026 5:20 pm

পাবনার আটঘরিয়ায় শিক্ষা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত সম্প্রদান শিক্ষালয়, আটঘরিয়া-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ও ভাবগম্ভীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট শিক্ষাবিদদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় প্রতিষ্ঠান প্রাঙ্গণ।

অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করেন সম্প্রদান শিক্ষালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মাহমুদ হাসান জাহাঙ্গীর, সভাপতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি পাবনা জেলা ও সিনিয়র সহ-সভাপতি, রাজশাহী বিভাগীয় কমিটি। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব মোছা: মাহবুবা মায়া,প্রধান শিক্ষক, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আটঘরিয়া, পাবনা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তুলতে হলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
আলহাজ্ব আব্দুল জব্বার আলী মাস্টার,
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, অমৃতকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাটমোহর, পাবনা।

এছাড়াও উপস্থিত ছিলেন,আলহাজ্ব আশরাফ আলী, মোছাঃ মিনারা খাতুন,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বেরুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাবেক সভাপতি, আটঘরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, আটঘরিয়া, পাবনা। তিনি বর্তমানে সাধারণ সম্পাদক, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, আটঘরিয়া উপজেলা শাখা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রবিউল ইসলাম,

উপদেষ্টা মন্ডলীর সদস্য, “সম্প্রদান আমরা সেবা করি”।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “সম্প্রদান শিক্ষালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি মানবিক মানুষ গড়ার একটি নিরলস প্রচেষ্টা। এখান থেকে বিদায় নেওয়া শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও সমাজের জন্য গর্ব হয়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।”

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে অতিথিরা বলেন, শিক্ষা জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে তারা যেন সততা, নিষ্ঠা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ভবিষ্যৎ জীবন গড়ে তোলে।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে স্মারক ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যা উপস্থিত সবার মনে গভীর ছাপ ফেলে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মশাল কয়েল জ্বালানোর সময় গ্যাস লাইন নিকেজে বিস্ফোরণ হয়ে একই পরিবারের তিনজন দগ্ধ

অ্যামাজন ডাটা সেন্টারে ইরানের ব্যাপক বিধ্বংসী হামলা

রাজমাল্লীরহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষকে মারধর ও জোরপূর্বক পদত্যাগের অভিযোগে থানায় মামলা

উত্তরায় সন্ত্রাসীরা দুইজনকে কুপিয়ে নগদ ৬০হাজার টাকা ও একটি মোবাইল ছিনতাই 

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ৩ জনকে ছাড়পত্র দেওয়া হল

এখন বলতে পারব আসামি ধরা পড়েছে: তনুর বাবা

মা-কে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান

কুমিল্লা নিমসার বাজারে উচ্ছেদ অভিযানে ৪০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণকাজ: সড়কমন্ত্রী

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ