টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 4 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে বই পড়ার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 4, 2026 10:13 pm

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে বই পড়ার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ভালো বই পড়ায় উৎসাহিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। গতকাল শুক্রবার ঢাকার একটি হোটেলে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশ আয়োজিত ‘যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচির ১২ বছর’ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, আজকের ভবিষ্যৎ প্রজন্মই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য আগামী প্রজন্মকে ভালো বই পড়ায় উৎসাহ দিতে হবে।

 

শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও সৃজনশীল করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে জানিয়ে মন্ত্রী বলেন, খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আনন্দময় শিক্ষার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

 

অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মো. আসাদুজ্জামান এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ: ট্রাম্প

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে শাহ মুনিরীয়া মুঈনীয়া মাদরাসা ও এতিমখানায় কোরআন শরীফ বিতরণ

মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পাঁচ মামলায় আইভীর জামিন বহাল

নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, এখনো নিখোঁজ ৪৭৫৭

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া একটি বাসা থেকে দুই বোনের মারাদহ উদ্ধার করেছে পুলিশ

চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই: নৌ-পরিবহনমন্ত্রী

ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া

ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

অটো রিস্কার ধাক্কায় এক প্রাইভেট শিক্ষকের মৃত্যু