রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও চিকিৎসাধীন শিক্ষার্থী নাভিদ ও নাওয়াজ দীপ্তকে বিশেষ উপহার সামগ্রী পাঠিয়েছেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। চীনের চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডাক্তার লিউ শুহুয়া এ শুভেচ্ছা উপহার পাঠিয়েছে।
শনিবার(২৭ ডিসেম্বর)দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা,মোহাম্মদ নাসির উদ্দিন নাভিদ ও তার বাবা-মা হাতে উপহার সামগ্রী তুলে দেন।
উপহার হস্তান্তরে সময় নাভিদের বাবা-মা ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনিস্টটিউটের সহকারী অধ্যাপক ডা. অভিজিৎ সরকার,আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান,ডা. মোহাম্মদ শফিকুল আলম এবং রেজিস্ট্রার ডাক্তার আমিনুর রশিদসহ অন্যান্য চিকিৎসকগন।
উল্লেখ্য,গত(২১ জুলাই)উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ৩৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।



















