গোপালগঞ্জে সদর এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীগুলিতে গুলিবিদ্ধ রমজান মুন্সী(৩২) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
বুধবার(১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুলিবিদ্ধ অবস্থায় রমজান মুন্সীকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়।চিকিৎসাধীন বৃহস্পতিবার (১৭ জুলাই)দিবাগত রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেলে নিয়ে আসা ভাই হীরা মুন্সী জানান,আমার ভাই রিকশা চালক ছিলেন দুপুরে রিকশায় যাত্রী নিয়ে গোপালগঞ্জ সদর এলাকায় সিনেমা হলে পাশেই যাত্রী নামিয়ে ফেরার পথে আইন শৃংখলা বাহিনী ও সাধারণ জনগণের মধ্যে গোলা- গুলির মধ্যে পড়ে আমার ভাই। পরে তার শরীরে গুলি লেগে আহত হয়, আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই।পরে উন্নত চিকিৎসার জন্য রাত দুইটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়,বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে আমার ভাই মারা যায়।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর জেলা থানাপারা এলাকা মোঃ আকবর মুন্সির সন্তান। আমরা আট ভাই তিন বোন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)মোঃ ফারুক জানান,গোপালগঞ্জ সদর এলাকা থেকে রমজান নামের একজন ঢাকা মেডিকেলে গতরাতে চিকিৎসকের অবস্থায় মৃত্যু হয়েছে তার মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান,এই ঘটনায় আরো গুলিবিদ্ধ দুইজন ভর্তি রয়েছে। তারা হলো, সুমন বিশ্বাস (৩০) ও আব্বাস আলী (৩০) ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে।



















