টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 5 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আনসারের অভিযানে মতিঝিল মেট্রোরেল স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 5, 2026 7:11 pm

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের ‘এন্ট্রি-এ’ গেটে এক নারী যাত্রীর ব্যাগ ধরে টানাটানি করছিল এক ছিনতাইকারী। লিফটের সামনে তাকে ভয়ভীতি প্রদর্শনকালে বিষয়টি স্টেশনটিতে টহল ডিউটিরত আনসার সদস্য মোঃ রাকিবুল ইসলামের নজরে আসে।

তাৎক্ষণিকভাবে তিনি এপিসি রোকনুজ্জামান ও আনসার শাহীন মিয়াকে সাথে নিয়ে দ্রুত সাহসিকতার সাথে অভিযান পরিচালনা করেন। তাদের ক্ষিপ্রতায় জাকির হোসেন নামে ঐ ছিনতাইকারীকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে আটক করা সম্ভব হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বড় ধারালো ছুরি জব্দ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে আটকের পর বিষয়টি দ্রুত মতিঝিল মেট্রোরেল স্টেশনের কন্ট্রোলারকে জানানো হয়। পরবর্তীতে স্টেশনের কন্ট্রোলারের প্রত্যক্ষ উপস্থিতিতে আনসার সদস্যরা জব্দকৃত ধারালো অস্ত্রসহ আটককৃত ছিনতাইকারীকে এমআরটি (MRT) পুলিশের নিকট সোপর্দ করেন।

ব্যস্ততম মেট্রোরেল স্টেশনে আনসার সদস্যদের এমন তাৎক্ষণিক সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার কারণে একটি বড় অপরাধ এড়ানো সম্ভব হয়েছে। এই সময়োপযোগী পদক্ষেপের জন্য ভুক্তভোগী নারী এবং উপস্থিত সাধারণ যাত্রীরা আনসার বাহিনীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও গভীর প্রশংসা জ্ঞাপন করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সেলফি  তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী মৃত্যু 

নাসির নগরে বিভিন্ন স্থানে জমে উঠেছে শীতের পিঠা বিক্রি ও খাওয়ার ধূম

আবু সুফিয়ান গ্রেফতার

রাজধানীর পল্লবী এলাকা থেকে বহু আলোচিত মামলায় কুড়িগ্রামের আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার আবু সুফিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ দালাল ও প্রতারক চক্রের সদস্য আটক

বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

পুরান ঢাকার এলাকার একটি বাসা থেকে থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০

কুমিল্লা বুড়িচং সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার