টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 25 June 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথক ঘটনায় নারীসহ এক যুবকের মরদেহ উদ্ধার।

প্রতিবেদক
কে.এস.ইসলাম
June 25, 2025 11:27 pm
বিদ্যুৎস্পৃষ্ট

রাজধানীর শাহবাগ থানার শিক্ষা ভবনের অপজিটে ও ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে থেকে পৃথক ঘটনায় এক বৃদ্ধা নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার। তারা হলেন,অজানা যুবক (১৮) ও অজানা বৃদ্ধা নারী (৬০)।

বুধবার(২৫ জুন) বিকেল সোয়া চারটার ও বিকেল সাড়ে ৪টার দিকে তাদের দুজনকে অচেতন অবস্থায় দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মহিদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে শিক্ষা ভবনের বিপরীত পাশের ফুটপাত থেকে এক যুবক অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় এখনো জানতে পারিনি বিস্তারিত জানার চেষ্টা চলছে।আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছ প্রযুক্তির সহায়তায় তারপরিচয় সনাক্তের চেষ্টা চলছে।মরদেহ ঢামেকজরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

অপরদিকে,ঢাকা মেডিকেল জরুরি বিভাগে সামনে থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মোঃ আয়ুব আলী আমাদেরকে খবর দিলে আমরা ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে উত্তর পাশথেকে এক বৃদ্ধা নারীর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি।পরে অচেতন অবস্থায় তাকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছ প্রযুক্তির সহায়তায় তারপরিচয় সনাক্তের চেষ্টা চলছে।মরদেহ ঢামেকজরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ৩ জনকে ছাড়পত্র দেওয়া হল

সরকারি চাকরিকে হাতিয়ার বানিয়ে বিআরটিএ’র মনির হোসেনের অবৈধ সম্পদের পাহাড়। অফিসের চেয়ার টেবিল ব্যবহার করছে দালাল জিকু !

লেবাননে ইসরায়েলি সেনাদের ওপর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর

রাজবাড়ী ২ আসনে বালিয়াকান্দিতে কাজী রহমান মানিকের পক্ষে লিফলেট বিতরণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার বছরে ৫৪৮ দুর্ঘটনা

মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

কুমিল্লা দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৩ আসামি গ্রেপ্তার

বাংলা নববর্ষে চাঁপাইনবাবগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন প্রবাসী সাংবাদিক মোঃ হাসান আলী

৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত নারীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে আইনি নোটিশ