টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 26 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম

প্রতিবেদক
বাণিজ্য ডেস্ক
September 26, 2026 4:39 pm

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা পর্যন্ত কমেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই সোনা ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা প্রতি ভরি। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩৩ টাকায় বিক্রি হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পল্টনে দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে এক বাস হেলপারের মৃত্যু

চিফ হুইপের ভুল ধরিয়ে দিলেন বিরোধীদলীয় নেতা, প্রশংসা করলেন ডেপুটি স্পিকার

শনিবার থেকে তেহরান-মাশহাদ রুটে ফ্লাইট চালু করছে ইরান

তুমুল লড়াইয়ে ইরান থেকে উদ্ধার হলেন মার্কিন পাইলট!

পাবনার সাংবাদিক কমরেড শফিউর রহমান খান এর আজ ২৪ তম মৃত্যুবার্ষিকী

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

হরমুজ প্রণালি নিয়ে ইরানকে বিশ্বাস করা যায় না: আরব আমিরাত

ঢাকা সেনানিবাসে যান চলাচল নিয়ে বিশেষ নির্দেশনা

ছিনতাইকারীর ছুড়িকাঘাতে রিস্কাচালক আহত

রাজধানীর রামপুরা দুই রিক্সাচালককে কুপিয়ে জখম করে মিশুক ছিনিয়ে নেওয়ার অভিযোগ

স্বজনপ্রীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে আল-নাহিয়ান ট্রাস্টের বিরুদ্ধে