টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 27 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়কের কাজের উদ্বোধন

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
September 27, 2026 11:23 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর – সরাইল- লাখাই আঞ্চলিক মহাসড়ক বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (২৭সেপ্টেম্বর) বেলা ১১:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কলেজ মোড় শহীদ ইমরান চত্বরে সরাইল – নাসিরনগর -লাখাই আঞ্চলিক মহাসড়ক টি চার লেনে উন্নীতকরণ কাজের শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রকল্পটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর সংসদীয় আসনের সংসদ সদস্য, উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, মৎস্য ও প্রাণিসম্পদ
মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা এম এ হান্নান এমপি মহোদয়।

উদ্বোধনী পরবর্তী আলোচনা সভায় প্রকল্প পরিচালক মোফাজ্জল হায়দারের সভাপতিত্বে ও উপজেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর সংসদীয় আসনের সংসদ সদস্য, উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, মৎস্য ও প্রাণিসম্পদ
মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা এম এ হান্নান এমপি মহোদয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও কারানির্যাত জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন, জেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহীন,  জেলা বিএনপির নেতৃবৃন্দসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ,উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক এডভোকেট আরাফাত উল্লাহ সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল শ্রমিকদল, মহিলাদল,ওলামাদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে উপজেলার সার্বিক কল্যাণ ও প্রকল্পের সফল বাস্তবায়ন কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জননেতা এম এ হান্নান এমপি মহোদয় বলেন, নাসিরনগর উপজেলা কৃষি নির্ভর এলাকা ও হাওরবেষ্টিত অঞ্চল। এখানকার মৎস্য ও কৃষিপণ্য দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে আমার নাসিরনগরকে সমৃদ্ধ করেছে । কিন্তু উন্নত সড়কের অভাবে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হতো এবং সাধারণ মানুষ ও কৃষিপণ্য যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো।উন্নত সড়ক যোগাযোগের মাধ্যমে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এই সড়কটির নির্মাণ কাজ শেষ হলে নাসিরনগরের সাথে হবিগঞ্জ  সিলেট, সুনামগঞ্জ ও ঢাকাসহ সারা দেশের যোগাযোগ ব্যবস্থা দ্রুত ও সুগম হবে। ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে এবং অর্থনৈতিক প্রসার ঘটবে।

নাসিরনগর -সরাইল – লাখাই আঞ্চলিক
সড়কটি সংস্কার ও আধুনিকায়ন ছিল এই এলাকার মানুষের প্রাণের দাবি। আজ শত বাধা-বিপত্তি পেরিয়ে আপনাদের দোয়ায় ও সমর্থনে আমরা এই মেগা প্রকল্পের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু করতে পেরেছি।
এটি কোনো একক ব্যক্তির সাফল্য নয়, এটি নাসিরনগর উপজেলার  সর্বস্তরের মানুষের আমানত ও অধিকার পূরণের প্রতিফলন।

প্রতিটি কাজের গুণগত মান যথাযথ রেখে নির্ধারিত সময়ের মধ্যেই সড়ক নির্মাণ কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহবান জানান ।

স্থানীয়দের প্রত্যাশা, ফোর লেন সড়ক প্রকল্পটি বাস্তবায়িত হলে নাসিরনগর -সরাইল- লাখাই এর দীর্ঘদিনের
প্রতীক্ষিত সাধারণ মানুষের যাতায়াতের ও যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উন্নত যোগাযোগব্যবস্থার ফলে ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার

উত্তরখানে জুলাইযোদ্ধা সংসদে আহ্বায়ক রহস্যজনক মৃত্যু

কলকাতায় আজ মমতাপন্থি তৃণমূলের বিক্ষোভ

ভারত সফর শেষে সুস্থ দেহে দেশে ফিরলেন কবিয়াল রবিশংকর দে রুবেল

সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পে ১৩২ কোটি টাকার বেশি অর্থ স্থানান্তরের অভিযোগ, ৩০ কোটি টাকার বেশি পরিশোধ নিয়েও প্রশ্ন , এর মুলহোত হিসাব রক্ষক শাহ আলম !

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে হামলার দায় স্বীকার ইসরায়েলের

দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখ্য পাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে: মির্জা ফখরুল

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ-চারা বিতরণ কর্মসূচি ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা আজ