টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 4 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে মাধ্যমিক শিক্ষার্থীদের সাথে মাননীয় সংসদ সদস্য এবং নওগাঁ জেলার পুলিশ সুপারের মতবিনিময় সভা

প্রতিবেদক
দুর্জয় খাঁন
October 4, 2026 9:15 pm

অদ্য ০৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ নওগাঁ জেলার আত্রাই উপজেলায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আত্রাই থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ মোঃ রেজাউল ইসলাম, মাননীয় সংসদ সদস্য, নওগাঁ-৬।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম,পুলিশ সুপার, নওগাঁ। মতবিনিময় সভায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, আত্রাই, নওগাঁ-এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সভায় মাদকের ভয়াবহতা ও এর বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের নেতিবাচক সামাজিক ও পারিবারিক প্রভাব এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারজনিত সাইবার অপরাধের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদক থেকে দূরে থাকা, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন করা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অনলাইনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, প্রতারণা ও সাইবার অপরাধ থেকে সুরক্ষা এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মনমুগ্ধকর এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয় এ ধরনের সময়োপযোগী ও সচেতনতামূলক আয়োজনের জন্য পুলিশ সুপার, নওগাঁ ও জেলা পুলিশ কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং শিক্ষার্থীদের পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা অনুসরণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান। সংসদ সদস্য মহোদয় সরাসরি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

মতবিনিময় পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। সংসদ সদস্য মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন। একই মঞ্চে মাননীয় সংসদ সদস্য জেলা পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার অফিসার ইনচার্জ কেঁপে মাধ্যমিক শিক্ষার্থীগণ অত্যন্ত উৎফুল্ল ভাবে সবাই অংশগ্রহণ করেন। পুলিশ সুপারের ঘন্টা ব্যাপী মনমুগ্ধকর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শিক্ষার্থীগণ মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সবশেষে মাদকমুক্ত নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষার্থীগন হাত তুলে অঙ্গীকার ব্যক্ত করেন ।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকবৃন্দ সহ ঐতিহ্যবাহী বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিল ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

শিক্ষামন্ত্রীর সঙ্গে চীন রাষ্ট্রদূতের সাক্ষাত

পাকিস্তানের সেনা ক্যাম্পে সশস্ত্র হামলা, হতাহত ১০

অস্থায়ী নয়, স্থায়ী যুদ্ধের অবসান চায় ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী

১৫ আগস্টে নাশকতার প্রস্তুতিকালে মিরপুরে দুইজন আটক

চোরের ওষুধ কেনায় একজন গ্রেফতার, ভুরুঙ্গামারীতে ওষুধ চুরি: দিনাজপুর থেকে উদ্ধার

তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বীরগঞ্জে গাছ লাগালেন এমপি মনজুরুল ইসলাম

ঢাকাস্থ সাঁথিয়া উপজেলা কল্যান সমিতির ইফতার মাহফিল

জাতীয় সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

পশ্চিম রাউজানে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উদযাপন