টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 30 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভোরের পাতার সিনিয়ারের ক্রিয়া সাংবাদিক মৃত্যু।

প্রতিবেদক
কে এস ইসলাম
November 30, 2025 11:45 am

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক আরোহী মোঃ জহির উদ্দিন ভূঁইয়া (৫২) নামের এক সাংবাদিক নিহত হয়েছে।তিনি ভোরের পাতার স্পোর্টস রিপোর্টার।

রবিবার(৩০ নভেম্বর)বিকাল পৌনে পাঁচটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসকরা ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) ভর্তি দিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত জহিরের ছেলে মোঃ রাকিব ভুঁইয়া তামিম জানান, আমার বাবা বিকেল পৌনে চারটার দিকে খিলগাঁও ফ্লাইওভারে উপরে মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে আমার বাবাকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যাই,সেখানে অবস্থার অবনতি হলেউন্নত চিকিৎসার জন্য
ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার ওসেকে চিকিৎসাধীন অবস্থায় আমার বাবার মৃত্যু হয়।

তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার চাবিতলা গ্রামের শামসুদ্দিন ভূঁইয়ার ছেলে। বর্তমানে
সবুজ বাগের মধ্য বসাবো বাসাবো ১৭ নং বাসার ১০ নং গলিতে আমরা থাকতাম। আমরা এক ভাই দুই বোন। আমার বাবা দৈনিক ভোরের পাতার সিনিয়র ক্রীড়া সাংবাদিক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে ,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক-১১

সাংবাদিকদের অধিকার ও বৈষম্যের প্রতিবাদে কুমিল্লায় অবস্থান কর্মসূচি, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট: হাসনাতকে স্পিকার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু

নদী রক্ষায় সবাইকে দ্রুত পদক্ষেপ নিতে হবে: প্রধানমন্ত্রী

নেপালে শিক্ষাঙ্গনে রাজনীতি নিষিদ্ধ পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা

শোকের ছায়া কুমিল্লা জেলা পুলিশে, না ফেরার দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক

সংবিধান সংস্কার পরিষদ,বিরোধী দলের নোটিশের ওপর আলোচনার সময় নির্ধারণ নিয়ে সংসদে বিতর্ক

তিতাসে ঝুঁকিপূর্ণ সেতুর উপর দিয়ে ১৫ হাজার মানুষের চলাচল

জীবনে এগিয়ে যেতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান