টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 7 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

প্রতিবেদক
এ কে পলাশ
October 7, 2026 10:31 pm

কুমিল্লা ব্রাক্ষনপাড়া দুলালপুর ইউনিয়নের গোপালনগর-নাল্লা সড়কে পুলিশের উপস্থিতি টের পেয়ে সড়কের পাশের ধানক্ষেতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন মো. বিল্লাল হোসেন। কাদা-পানির মধ্যে কিছুক্ষণ দৌড় ও ধস্তাধস্তির পর শেষ পর্যন্ত তাকে ধরে ফেলেন পুলিশ সদস্যরা। পরে তার শরীর তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (৭ অক্টোবর) বেলা আনুমানিক সোয়া ১১টার দিকে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর-নাল্লা সড়কের পাশে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আটককৃত আসামী মো. বিল্লাল হোসেন (৩৮) উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি পুকুরপাড় এলাকার মৃত কুদ্দুস মিয়ার ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর-নাল্লা সড়কে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বিল্লাল সড়কের পাশের ধানক্ষেতের কাদা-পানিতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ সদস্যরাও তাকে ধাওয়া করে ধানক্ষেতের কাদা-পানিতে ঝাঁপ দেন। একপর্যায়ে দৌড়ে ও ধস্তাধস্তির পর তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাচার হওয়া ক্রিপ্টোকারেন্সি দেশে ফিরিয়ে এনেছে সিআইডি

কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে প্রত্যাহার

বিআরটিএ’র মেট্রোঃ-৪ সার্কেলের আওয়ামী লীগের দোসর ও দুর্নীতিবাজ উচ্চমান সহকারী হারুন ইসলাম এখনো বহাল তরীয়তে রয়েছে,‘অবৈধভাবে অঢেল সম্পদের মালিক বলে অভিযোগ উঠেছে

বাড্ডায় মাদকাসক্ত বাবা তিন বছরেশিশুকে শ্বাসরোধে হত্যা

নিয়োগ-বদলি বাণিজ্য আসিফ মাহমুদসহ ৪ জনের নথি চাইলো দুদক

নোয়াখালীর সেনবাগে ওসি হারুন ও বিপ্লবের গ্রেফতার এবং শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ, গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

মায়ের মৃত্যুতে ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে :জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সংসদের ক্রয়কার্য নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

বোয়ালখালী’র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ক‌রে‌ছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন