টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 8 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 8, 2026 1:42 pm

ফ্যাসিবাদের আমলে সড়ক পরিবহন খাতে চলা দীর্ঘদিনের নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধ করে মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সড়ক খাতের মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ দূর করে আইনি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

​রুহুল কবির রিজভী বলেন, সড়ক পরিবহন খাতকে ঘিরে যে কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ গড়ে উঠেছে, তা দূর করতে অবিলম্বে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করেন, শ্রমিক ফেডারেশনের নতুন নেতৃত্ব পরিবহন খাতের দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে পরিবর্তন আনতে সোচ্চার থাকবে। পাশাপাশি সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে তারা অগ্রণী ভূমিকা পালন করবে।

​পরিবহন খাতের আধুনিকায়নের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, নতুন নতুন আইডিয়ার মাধ্যমে এই খাতকে নতুন করে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করে সড়ক পরিবহনকে পুরোপুরি আইনসঙ্গত করা হবে এবং যাত্রীসেবায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।

​বিগত সময়গুলোর সমালোচনা করে রিজভী বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদরা দায়িত্বে এলে গত ১৭ বছরের ধারাবাহিক নৈরাজ্যের স্থায়ী অবসান ঘটবে।

​এর আগে জাতীয় সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের নতুন সভাপতি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজুর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও মিছিলসহ সমাধিতে উপস্থিত হন। পরে রিজভী নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে স্বামী স্ত্রী দগ্ধ

শিক্ষা উন্নয়নে নিরলস কাজের স্বীকৃতি পেলেন ইউএনও ইমরানুজ্জামান

কেন্দ্রীয় কারাগারে এক হাজতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসরের উদ্বোধন

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত এক নারীসহ অজ্ঞাত ছয়জনের মরদেহ ঢামেকর মর্গে থেকে আঞ্জুমান মফিদুলে হস্তান্তর।

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউপি’র কমিটির সচেতনতামূলক সভা

স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো অনিয়ম দেখতে চাই না: স্বাস্থ্য মন্ত্রী

নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ও  ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ ​

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা ও মেয়ে দগ্ধ