টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 12 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 12, 2026 2:59 pm

টানা ১০ বছর বন্ধ থাকার পর আগামী ১৯ অক্টোবর জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে রাজধানীর গুলিস্তানে নগর ভবন ও সচিবালয় সংলগ্ন ওসমানী উদ্যান। ওইদিন উদ্যানের আধুনিকায়ন কার্যক্রম ও জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর উদ্বোধনী কর্মসূচি ও শ্রমিক সমাবেশ শেষে উদ্যানটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

রবিবার (১১ অক্টোবর) সচিবালয়ে ‘ওসমানী উদ্যান আধুনিকায়ন’ ও নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আগামী ১৯ অক্টোবর ওসমানী উদ্যানের দুটি ফলক উদ্বোধন এবং একটি শ্রমিক সমাবেশে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন। উদ্বোধনী আয়োজনের মাধ্যমে উদ্যানটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

তিনি বলেন, জুলাই-আগস্টের স্মৃতি ধরে রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে উদ্যানটিতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। এতে সারা দেশে জুলাই-আগস্টে শহীদ ও আহত এবং গেজেটভুক্ত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করবেন।

মীর শাহে আলম জানান, ২৩ একরেরও বেশি জায়গাজুড়ে বিস্তৃত উদ্যানটির কিছু অংশ আধুনিকায়ন করা হয়েছে। সেখানে মাটির নিচে দেশের অত্যাধুনিক লাইব্রেরি, রেস্তোরাঁ ও শপিং মল নির্মাণ করা হয়েছে। এ ছাড়া বসার জায়গা, শিশুদের খেলার জায়গা, কৃত্রিম পানির ফোয়ারা ও জলধারাসহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে এসব আধুনিকায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, উদ্যানটিতে হাঁটার জায়গা থাকবে। মানুষ পরিবার-পরিজন নিয়ে সেখানে ঘুরতে পারবেন। পাশাপাশি দর্শনার্থীরা জুলাই-আগস্টে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ দেখতে এবং তাদের স্মৃতিচারণ করতে পারবেন।

তিনি আরও বলেন, উদ্যানটির সৌন্দর্য বাড়াতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে দিনরাত কাজ চলছে। সচিবালয়সংলগ্ন জায়গাটিকে আরও মনোরম ও আকর্ষণীয় করে সাধারণ মানুষের উপভোগের উপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ১৯ অক্টোবর উদ্যানটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবসমাজের রাতে পাহারা

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার অন্যত্র স্থানান্তরে শিগগিরই স্থান নির্ধারণের কাজ শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এপস্টাইন গ্রুপ ইরানকে ‘৯/১১-এর মতো ঘটনায়’ ফাঁসানোর ষড়যন্ত্র করছে: দাবি লারিজানির

এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

মেধাবী শিক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা এলএলবি ফাইনাল পরীক্ষা-২০২৩-এ উত্তীর্ণ

চিকিৎসা ব্যয় কমাতে রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডা. বিটু

হরমুজ প্রণালির পর এবার বাবেল মান্দেবও বন্ধের হুঁশিয়ারি ইরানের

নন্দীগ্রামে শিশুকে কুপিয়ে হত্যা, জনতার হাতে আটক ঘাতক

ঢামেকের(আইসিইউ)তে স্বাস্থ্যের খবর নেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা, ৭০ বোতল বিদেশী মদ ও ৯০ বোতল বিয়ার’সহ আটক-১