টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 15 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রৌমারীতে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড ও নির্দেশনা প্রদান

প্রতিবেদক
আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম)
October 15, 2026 5:51 pm

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্রিফিং প্যারেড ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।১৫ অক্টোবর বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা প্রশাসক কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথের উপস্থিতিতে জেলা প্রশাসন ও বাংলাদেশ আনসার-ভিডিপির যৌথ সমন্বয়ে উপজেলা পর্যায়ে এ ব্রিফিং প্যারেড ও নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, দায়িত্ব পালনে সতর্কতা এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হাসান, রৌমারী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাওসার আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মণ্ডপের সংখ্যা: এ বছর কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ৩টি ইউনিয়নে মোট ৯ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে।

নিরাপত্তা পদক্ষেপ: মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, যানজট নিরসন এবং কঠোর নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ উল্লেখ করেছেন যে, সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন সজাগ রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যার ঘটনায় মামলা

বিমান দুর্ঘটনা

দুইশিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ তাদের জাতীয় বার্নে ভর্তি দেওয়া হয়েছে

রথযাত্রার অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল

অভিনেত্রী

নিজ বাসা থেকে পাকিস্তানী অভিনেত্রী আয়েশা খানের মরদেহ উদ্ধার

ডেমরাসালামবাগ বাসায় ঝুলছিল এক নারী

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়বে বিশ্ব: আইইএ

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ, দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা উপভোগ করতে আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

২৪ জানুয়ারি বেতাগী আস্তানা শরীফে ৫০ জন বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে বৃহত্তম বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

ডিএমপির ৪ থানায় নতুন পুলিশ পরিদর্শক