টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 6 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক নির্যাতন প্রতিরোধে মনিটরিং সেলের প্রধান মোহাম্মদ আলী আবির

প্রতিবেদক
মো রফিকুল ইসলাম
December 6, 2025 6:10 pm

দেশে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’ গঠন করা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক। তার নেতৃত্বে ৭ সদস্যের মনিটরিং সেল কার্যক্রম পরিচালনা করবেন এবং এই টিমের প্রধান থাকবেন মোহাম্মদ আলী আবির।

মনিটরিং সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর সহকারী পরিচালক (আইন) এবং দৈনিক আমার বার্তার সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী আবির ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সেলের কাঠামো অনুযায়ী, ৮টি বিভাগ থেকে ৮ জন সাংবাদিক নির্বাচিত হবেন। এছাড়াও জেলা ইউনিট থেকে থাকবেন ৮ জন, যেখানে একজন প্রধান এবং বাকি ৮ জন সদস্য। তাঁরা কেন্দ্রীয় চেয়ারম্যানের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করবেন। দেশের ৬৪ জেলা থেকে সাহসী সাংবাদিকরা সেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

মনিটরিং সেলের প্রধান লক্ষ্য হলো—সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলা-হুমকির তথ্য পর্যবেক্ষণ করা, এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রতিকার নিশ্চিত করা। এছাড়া সাংবাদিকদের ওপর নির্যাতন বা হামলার ঘটনা চিহ্নিত হলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হবে।

সাংবাদিক সমাজের নেতারা আশা প্রকাশ করেছেন, মনিটরিং সেল কার্যকরভাবে কাজ করলে সাংবাদিকদের ওপর হুমকি ও হামলা উল্লেখযোগ্যভাবে কমবে, এবং তারা আরও নির্ভীকভাবে জনস্বার্থে সংবাদ সংগ্রহ ও প্রকাশ করতে সক্ষম হবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আলী নেওয়াজ খৈয়াম

তিতাসে বিএনপি নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ

রাজধানীতে তিন দিনব্যাপী পাহাড়ি ফল মেলা শুরু

এসএসসি পরীক্ষা শেষ করে বাসায় ফেরা হলো না নাঈমের

বাসার উঠানে ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু

গেন্ডারিয়ায় গোলাগুলি, পুলিশের লুণ্ঠিত ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ৫

সরবরাহ সংকট ও সৌদিতে উৎপাদন ব্যাহত হওয়ার খবরে বাড়ল তেলের দাম

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী জেএসএস’র গোলাগুলি  নিহত ১ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার