টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 8 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্য নয় কন্যাকেও ছেলের মতোই সুশিক্ষিত করুন: ভূরুঙ্গামারীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন অনুষ্ঠিত

প্রতিবেদক
মোঃ রফিকুল ইসলাম
October 8, 2025 7:38 pm

“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় কন্যা শিশু দিবস–২০২৫ উদযাপিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সভায় স্বাগত বক্তব্য দেন ভূরুঙ্গামারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী সুলতানা আফরুজা আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আব্দুল মজিদ, এনসিপি প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ এবং সাবেক বৈষম্যবিরোধী নেতা নয়ন মিয়া নাহিদ, মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক এ এস খোকন।

বক্তারা বলেন, “কন্যা শিশুরা সমাজ ও দেশের উন্নয়নে সমান ভূমিকা রাখতে সক্ষম। তাই কন্যাদের ছেলেদের মতোই সমান শিক্ষা, অধিকার ও সুযোগ নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শামছুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার আবুল হোসেন, ও অফিস সহকারী সিরাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নারী সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যবৃন্দ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৫২০ পিছ ইয়াবাসহ ১৮ মামলার আসামী গ্রেফতার

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির বাদশা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বীরগঞ্জে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

হরমুজ পারাপারে রাশিয়াসহ কয়েকটি দেশের ফি মওকুফ করছে ইরান

সেনা উদ্ধারের নামে ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র: অভিযোগ ইরানের

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের পূর্বাভাস

সাভারে অটোরিকশা চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার

সারাদেশে নৌ পুলিশের অভিযান বিপুল পরিমাণ নিষিদ্ধ অবৈধ জাল-মাছসহ ৬৪ জেলে গ্রেফতার

বীরগঞ্জে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি