টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 11 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক শিশু শান্তি ‘নোবেল’ পুরস্কার পেলেন সাতক্ষীরার সুদীপ্ত দেবনাথ

প্রতিবেদক
আব্দুল্লাহ আল্ মোত্তালিব
October 11, 2025 5:58 pm

শিশুদের ‘নোবেল,আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৫ এর জন্য সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৫) মনোনীত হয়েছেন। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এই মনোনয়ন পেয়েছে।

চলতি বছরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সুদীপ্ত দেবনাথ এসএসসি পাস করে বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়ন করছেন। শহরের মাস্টারপাড়ার যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান তিনি। নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা শিশুদের এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গত তিন বছর ধরে উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার নিয়ে কাজ করছেন সুদীপ্ত। তিনি বাল্যবিয়ে, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে গ্রামীণ ও অনলাইন দুই মাধ্যমে সচেতনতা গড়ে তুলেছেন। তার উদ্যোগে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে এবং বহু পরিবার শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে।সুদীপ্ত অনলাইন প্ল্যাটফর্মে ওয়েবিনার, সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারণা ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো মানুষের কাছে শিশু অধিকার সম্পর্কিত বার্তা পৌঁছে দিয়েছেন। একইসঙ্গে মাঠপর্যায়ে কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছেন তিনি। যেখানে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা ও শিক্ষার প্রতি উৎসাহ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্ত বলেন, ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে ভালো লাগে আমার। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে শিশুদের নিয়ে কাজ করতে চাই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আবুধাবির পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন

সাংবাদিক তাকিউল ইসলামের গণসংযোগ, মানুষের পাশে থাকার অঙ্গীকার

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন

যুক্তরাষ্ট্র থেকে পাওয়া আর্থিক সহায়তা বন্ধের আশঙ্কায় ইসরায়েল

হাতিরঝিলে দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত।

ইউকে নাগরিকের মৃত্যু

সকালে শারীরিক চর্চা করার সময় ইউকে নাগরিক এর মৃত্যু

হরিপুরে মালিক সিডসের সামার হোয়াইট ফুলকপির মাঠ দিবস

নাসিরনগরে চাতলপাড় মেঘনার ভাঙ্গনে দিশেহারা, জনভোগগন্তি চরমে

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ