টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 6 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আবুধাবির পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 6, 2026 8:08 am

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষের কারণে আবুধাবির বোরুজ পেট্রোকেমিক্যাল কারখানার বিভিন্ন স্থানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: গালফ নিউজ।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে হামলা প্রতিহত করে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দেশটির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ভোর ৬টা ৪৪ মিনিটে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হুমকি শনাক্ত করে এবং তা সফলভাবে প্রতিহত করে।

এদিকে, কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানিয়েছে। গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান করতে এবং সর্বশেষ নির্দেশনার জন্য সরকারি যোগাযোগ মাধ্যম অনুসরণ করার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯

‎ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এমপি নির্বাচিত; অভিনন্দনে সাভার পৌর যুবদল নেতা মোঃ নাহিদুল ইসলাম নাহিদ

নাসিরনগরে জনবল সংকটে প্রাণীসম্পদ হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত

দক্ষিণ রাউজানে মহেন্দ্র স্মৃতি নিকেতনে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন

নগর ভবনে ইসরাক সমর্থকদের দুই গ্রুপের সং’ঘ’র্ষ আহত ২

হত্যার আসামি

ধামরাইয়ের শফিকুল হত্যার প্রধান আসামি আল আমিন গ্রেফতার

কুমিল্লার ১১ আসনে ১,৪৯১ কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট ও ভোটের সরঞ্জাম

আকিজ গ্রুপ হেলিকপ্টার সেবা চালু করলো

এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর গ্রেফতার

কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে প্রত্যাহার