টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 13 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারালো এক যুবকের 

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 13, 2025 3:34 pm

রাজধানীর শ্যামপুরের জুরাইন তুলা বাগিচা বাজার এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে মোঃ সজিব হোসেন (৩৫) নামে এক গাড়ির মেকানিকের মৃত্যু।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হাসপাতালে নিয়ে আসা জাকির হোসেন জানান, নিহত সজীব গাড়ির মেকানিক হিসেবে কাজ করতো।শাহিন নামে একজন কে ছয় হাজার টাকা ধার দিয়েছিল। আজ সাড়ে বিকেল ৫টার দিকে ওই টাকা চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহীন সজীবকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান,সজীবের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকার ইয়াদ আলীর সন্তান। বর্তমানে পোস্তগোলা আরসিন গেট এলাকায় পরিবার নিয়ে থাকতেন।নিহত তিন ভাই দুই বোন। বিয়ে করেছে কোন সন্তান হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার

দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশে যুব আর্ট প্রতিযোগিতা আয়োজন

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

পবিত্র রমজান মাসে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সারা দেশে সিএনজি ও ফিলিং বন্ধ

কুমিল্লা বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা, সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগে মামলা

অমিত ভট্টাচার্যের ক্ষুদ্র আয়ে মানবিক উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বই-খাতা বিতরণ

পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১,আহত ১

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

রাজধানীর ইন্টারনেট ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

কলাবাগান এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ