টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 24 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জের গুলিবিদ্ধ বিএনপি নেতার চিকিৎসাধীন ঢামেকে মৃত্যু

প্রতিবেদক
কে এস ইসলাম
January 24, 2026 2:51 pm

কেরানীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে আহত হাসান মোল্লা(৪৫) হলি ফ্যামিলিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।নিহত হাসান মোল্লা হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
‎
‎শনিবার(২৪ জানুয়ারি)বিকেল ৪টার দিকে হলি ফ্যামিলির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

‎কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃসাইফুল ইসলাম জানান,শনিবার (২৪ জানুয়ারি)বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের মরদেহ মর্গে পাঠানো হবে ও পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
‎
‎তিনি আরও জানান,বিএনপির এ নেতাকে গুলিবিদ্ধের ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। এ ঘটনায় কোনো গ্রেপ্তার নেই। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হলে, পরে তাকে উদ্ধার করে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি দেওয়া হয়। ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আমরা তার ভাইয়ের মুখে জানতে পেরেছি,
ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে ৭ নম্বর ওয়ার্ডের হিরো চেয়ারম্যানের বাসার সামনে দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে আমার ভাই কে গুলি করে পালিয়ে যায়।তার পেটে ডান পাশে লাগে গুলিবিদ্ধ হয়। হাসান মোল্লার বাসা কেরানীগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামের আকর মোল্লার সন্তান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক শিক্ষা অফিসে বড়বাবু টাকা ছাড়া কাজ করেন না

মতিঝিলে বঙ্গবন্ধুর সামনে ট্রাকের ধাক্কায় ২ মুরগির ব্যবসায়ী নিহত হয়েছে

রাঙ্গামাটি জেলার নানিয়ারচরে সেনাবাহিনীর চেক পোষ্টে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

কুমিল্লায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে মৃত  ২ জন

সাইফের ঝড়ে বাংলাদেশের রেকর্ড, জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য

তৃণমূলের প্রতীক জোড়াফুল হাতছাড়া হলো মমতার

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

সঙ্গীতজ্ঞ ওস্তাদ অমিতাভ বড়ুয়ার ১৯ তম মৃত্যুবার্ষিকীতে শুভেচ্ছা উপহার প্রদান

কুমিল্লায় তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কারাদণ্ড

নাসিরনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কাজে আওয়ামী পরিবারের সদস্যকে নিয়োগ