টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 2 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 2, 2026 4:19 pm

সিলেটে মুষলধারে বৃষ্টির মধ্যেই হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১০টা ৫ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দরে নেমে সরাসরি মাজারে যান তিনি। এরপর হজরত শাহজালাল (রহ.) মাজারে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন প্রধানমন্ত্রী।

এ সময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তার সঙ্গে ছিলেন। এ ছাড়া সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে প্রধানমন্ত্রী বিমানবন্দরে নেমে বৃষ্টি উপেক্ষা করেই প্রধানমন্ত্রী নগরের দরগাগেট এলাকায় অবস্থিত সুফিসাধক হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন।

মাজারে যাওয়ার পথে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজারো মানুষ জড়ো হন। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারা তাকে শুভেচ্ছা জানান।

তারেক রহমান নেতা-কর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে অভিবাদন জানান। মাজার জিয়ারত করে শহরের চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে সুধী সমাবেশ যোগ দেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী সিলেটে খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টসসহ বিভিন্ন কর্মসূচি শেষ করে আজ রাতে ঢাকায় ফিরবেন।

গত ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এই সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিটিটিসি প্রধানের সাথে এফবিআই-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

নাসিরনগরে সিনিয়র স্টাফ নার্সের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত

ভারতের দুই মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইক‌মিশনারের সাক্ষাৎ

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে : শফিকুর রহমান

৮ অক্টোবর থেকে ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

জাতীয় গ্রিডে যোগ হচ্ছে তিতাসের সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

অজ্ঞাতনামা মারাদেহ

রাজধানীর বাড্ডার ফুতপাতে পড়েছিল অজ্ঞাতনামা বৃত্তির মরদেহ

ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

কুমিল্লা বুড়িচংয়ে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গাজীপুর থেকে গ্রেপ্তার

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী