টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 19 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে দুই যুবককে পিটিয়ে আহত, টাকা–মোবাইল ছিনতাই

প্রতিবেদক
মোঃ শান্ত খান
November 19, 2025 2:31 pm

ঢাকার সাভারের তারাপুর মাঠ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল যুবক হামলা চালিয়ে মোঃ রাব্বি ইসলাম (১৯) ও তার বন্ধু মোঃ অন্তর (১৮)–কে গুরুতর আহত করেছে।

হামলাকারীরা রাব্বির পকেট থেকে নগদ ৫০,০০০ টাকা এবং তিনটি স্মার্টফোন জোরপূর্বক নিয়ে যায়।আহতদের বাবা মোঃ জহির ইসলাম জানান, মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে মোঃ শান্ত (২০), মোঃ আরিফ (১৯), মোঃ সাগর (২০) এবং আরও ৭–৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাদের দোকানের পাশে আসে। তারা রাব্বির বন্ধু অন্তরের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে তারা লোহার রড, কাঠের লাঠি ও এসএস পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে, যার ফলে রাব্বি ও অন্তর গুরুতর জখম হন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়েছে, ১নং বিবাদী রাব্বির মাথায় এসএস পাইপ দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম সৃষ্টি করে। ২নং বিবাদী রাব্বির গলায় পাড়া দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং প্যান্টের পকেটে থাকা নগদ ৫০,০০০ টাকা নিয়ে যায়। ৩নং বিবাদী তাদের তিনটি মোবাইল ফোন (রেডমি নোট-১১: ১৫,০০০ টাকা, রেডমি C53: ১৭,০০০ টাকা, ওয়ানপ্লাস NS-৩০: ৩০,০০০ টাকা) জোরপূর্বক নিয়ে যায়।

আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় এবং হুমকি দেয়, “কেউ কিছু বললে বা মামলা করলে তোদের জবাই করে লাশ গুম করে দেব।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই আশরাফুল ইসলাম বলেন যে, দুই পক্ষেরই অভিযোগ হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আহতরা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। পরে রাব্বির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নেতা অন্যায় করে জেলে যায়, পরে বের হলে আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করি- মুফতি ফয়জুল করীম

বিআরটিএ কর্মকর্তা ও সেবা গ্রহীতাকে হেয় করতে ৩ পোর্টালে একই ধরনের মিথ্যা সংবাদ: নাম ও বানান ভুলেই প্রকাশ পেল অপসাংবাদিকতার নমুনা !

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ঘুষ নেওয়ার অভিযোগে মিরপুর মডেল থানার ওসি প্রত্যাহার

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে অস্বচ্ছ লটারির নামে ‘বদলি-বাণিজ্য’ ও স্বেচ্ছাচারী পদায়নের অভিযোগ! উপবিভাগীয় প্রকৌশলীদের বদলি নিয়ে লঙ্কাকাণ্ড; লটারির আগে মৌখিক পরীক্ষা কেন?

ইসফাহানে মার্কিন সি-১৩০ বিমান ভূপাতিত করার দাবি ইরানের

সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুয়েতের সামরিক শিবিরে ইরানের হামলায় আহত ১০

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে স্লিপার বাসের ধাক্কায় নিহত-১

বীরগঞ্জে শিবরামপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা