টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 23 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্প চলাকালীন করণীয়

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 23, 2025 10:39 am

বাংলাদেশে ২১-১১-২০২৫ খ্রিঃ সকাল ১০-৩৮ ঘটিকায় ৫.৭ মাত্রার ভূমিকম্পসহ আরো বেশ কয়েকবার ছোট ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে। এমতাবস্থায় আতঙ্কিত না হয়ে ভূমিকম্প চলাকালীন নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।

ভূমিকম্পের সময় করণীয়,
(১) ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত না হয়ে শান্ত ও স্থির থাকুন। ভবনের নিচ তলায় থাকলে দ্রুত বাইরে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নিন।
(২) বহুতল ভবনে থাকলে Drop-Cover-Hold পদ্ধতি অনুসরণ করুন: নিচু হোন, শক্ত টেবিল/ডেস্কের নিচে ঢুকে খুঁটি শক্ত করে ধরুন। অথবা, কলামের পাশে, বিমের নিচে আশ্রয় নিন। সম্ভব হলে বালিশ, কুশন বা এ জাতীয় বস্তু দিয়ে মাথা ঢেকে রাখুন।
(৩) ভূমিকম্প চলাকালীন লিফট ব্যবহার থেকে বিরত থাকুন। ভূমিকম্প থামার সাথে সাথে বৈদ্যুতিক ও গ্যাস সংযোগ দ্রুত বন্ধ করুন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

(৪) বারান্দা, ব্যালকনি, জানালা, বুকশেলফ, আলমিরা, কাঠের আসবাবপত্র বা কোন ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে থাকুন। হাতের কাছে টর্চ, হেলমেট, জরুরি ওষুধ এবং বাঁশি সংরক্ষণ করুন যাতে প্রয়োজন হলে ব্যবহার করা যায়।
(৫) ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু ভবন, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিন।
(৬) গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরেই থাকুন।

(৭) একটি ভূমিকম্পের পর আবারও ভূকম্পন হতে পারে। ক্ষতিগ্রস্ত ভবন, ব্রিজ ও বিভিন্ন অবকাঠামো থেকে দূরে থাকুন। কারণ পরবর্তী ভূমিকম্পে সেগুলো পুনরায় ক্ষতিগ্রস্ত হয়ে প্রাণহানি ঘটাতে পারে।
(৮) সকলের সম্মিলিত চেষ্টা ও সচেতনতায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব। জরুরি সেবার প্রয়োজনে যোগাযোগ করুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হটলাইন নম্বর: ১০২।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সচিব পদমর্যাদায় ৩ কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ

বিশ্বকাপ ২০২৬ / বেলিংহামের জোড়া গোলে সেমিতে ইংল্যান্ড

পাবনার সাংবাদিক কমরেড শফিউর রহমান খান এর আজ ২৪ তম মৃত্যুবার্ষিকী

আনসারের অভিযানে মতিঝিল মেট্রোরেল স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

ঝিনাইদহে নব-নির্বাচিত এমপিদের সংবর্ধনা ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

এবার সরাসরি চালকদের বিরুদ্ধে হবে ট্রাফিক মামলা: ডিএমপি

এবার সরাসরি চালকদের বিরুদ্ধে হবে ট্রাফিক মামলা: ডিএমপি

রাউজানে অত্যাধুনিক ‘গহিরা ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন আগামীকাল

শিক্ষার্থীর মৃত্যু

বিসিএস পড়ুয়া এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

কুমিল্লার ১১ আসনে ৩১ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ হয়েছে ৭৬ জনের

নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ