টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 23 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যারা আল্লাহর ঘরে দায়িত্ব পালন করেন, তাঁদের অধিকার ও সুরক্ষায় সরকারের অবস্থান অত্যন্ত সুদৃঢ়-কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

প্রতিবেদক
এ কে পলাশ
November 23, 2025 3:03 pm

ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সারা দেশে নির্মিত মডেল মসজিদগুলোর যেসব কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সরকার সেগুলো দ্রুত সমাপ্ত করার উদ্যোগ নিয়েছে। জাতীয় পর্যায়ে মসজিদভিত্তিক সেবার মানোন্নয়ন, ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও তত্ত্বাবধান আরও জোরদার করা হবে।

রবিবার (২৩ নভেম্বর) সকালে কুমিল্লা টাউন মাঠে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ইমাম-খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।
মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার নীতিমালা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানান ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, ‘যারা আল্লাহর ঘরে দায়িত্ব পালন করেন, তাঁদের অধিকার ও সুরক্ষায় সরকারের অবস্থান অত্যন্ত সুদৃঢ়। মসজিদের খেদমতে দায়িত্ব পালনকারীরা যদি কোনো অবিচার বা বৈষম্যের সম্মুখীন হন, তাঁরা যাতে সহজে আইনের আশ্রয় নিতে পারেন এবং ন্যায়সংগত সহায়তা পান, সে জন্যই নীতিমালা কার্যকর করা হচ্ছে।’
জাতীয় নির্বাচন প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা জানান, নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে এবং একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ করছে। তিনি বলেন, ‘ঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগণের ভোটাধিকার সুরক্ষায় সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করছে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি শায়খ আবদুল্লাহ আল মামুন মোস্তফীর সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার। বিশেষ বক্তা ছিলেন জাতীয় খতিব ফাউন্ডেশনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, পুলিশ সুপার নাজির আহমেদ খান এবং ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপপরিচালক আশেকুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কাজী ইয়াছিন নূরীসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের নেতারা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি, শান্তি ও সম্প্রীতি কামনায় বিশেষ দোয়া করেন দোয়া-মোনাজাত পরিচালনা করেন ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আল্লামা শাহ্ সালাহ উদ্দিন নানুপুরী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দক্ষিণ রাউজানে মঞ্চস্থ হতে যাচ্ছে ঐতিহাসিক ধর্মীয় নাটক “কৃষ্ণ হারা বৃন্দাবন”

চট্টগ্রামের পাহাড়ি কৃষকের মুখে হাসি ছড়াচ্ছে সুস্বাদু ‘কাঞ্চন পেয়ারা’ রফতানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে

দ্রুতগামী গাড়ির ঢাকায় এক বৃদ্ধর মৃত্যু

বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুইরেন্স চট্টগ্রাম মেট্রো সার্ভিস পয়েন্টের ব্র্যাঞ্চ ম্যানেজার মোহাম্মদ এজলাসের জন্মদিন উদযাপিত

রাজারহাটে সংবাদ প্রকাশের পর বিধবা হাসনার বিধবা ভাতা পাওয়ার উদ্যোগ, মীমাংসায় সন্তুষ্ট ভুক্তভোগী

জামায়াত এমপি আমির হামজার আগাম জামিন

আমার ছেলেকে এভাবে মরতে হবে, তা কখনও ভাবিনি: জামিলের বাবা

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভোরের পাতার সিনিয়ারের ক্রিয়া সাংবাদিক মৃত্যু।

সেনা-জোন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে মিষ্টি বিতরণ ও আর্থিক অনুদান প্রদান

শীর্ষ সন্ত্রাসী শাহীন শিকদারে অতিষ্ঠ জনগণ, সমাধান কোথায় ?