টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 27 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনা, জয় ও পুতুলের মামলার রায় পড়া শুরু

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
November 27, 2025 6:55 am

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা তিনটি মামলার রায় পড়া শুরু করেছেন বিচারক।

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে এ রায় ঘোষণা করবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গত বছরের জুলাই মাসে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের নামে ১০ কাঠা করে প্লট বরাদ্দের ক্ষেত্রে অনিয়ম ও মিথ্যা তথ্য প্রদান করে সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে। পরে দুদকের অনুসন্ধানে এ অভিযোগের সত্যতা পাওয়ার পর পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।

মামলার চার্জশিটে দুদক উল্লেখ করেছে, শেখ হাসিনা নিজের প্রভাব ও ক্ষমতা ব্যবহার করে পরিবার সদস্যদের অনৈতিকভাবে প্লট বরাদ্দ করে দেন। তিন আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।

রায়কে কেন্দ্র করে আজ সকাল থেকেই ঢাকার নিম্ন আদালত এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতের মূল ফটকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল অবস্থান নিয়েছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আদালতপ্রাঙ্গণ ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে। এ ছাড়া রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় সেনাবাহিনী মোতায়েনের কথাও জানা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খেজুরের দাম নিয়ে তর্কের জেরে গ্রাহককে চেয়ার ছুড়ে মারলেন স্টার কাবাবের কর্মী

রাজধানীর উত্তরায় ১০ অপরাধী গ্রেফতার

ভূরুঙ্গামারীতে ফিস্টুলা রোগী শনাক্তকরণে একদিনের কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লায় র‍্যাবের অভিযানে সাড়ে ৫২ কেজি গাজাসহ আটক-২

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮.৮৬ শতাংশ

যুক্তরাষ্ট্র থেকেবেশি দামে গম কিনছে সরকার

ডেঙ্গুর বিস্তার ও ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি

অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় শীর্ষে চট্টগ্রাম চার মাসে ৪৮৬ অভিযোগ নিষ্পত্তি, জাতীয় গড়ের চেয়ে হার ২৬ শতাংশ বেশি