টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 24 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন যুবদল নেতা নাহিদ

প্রতিবেদক
মোঃ শান্ত খান
November 24, 2025 5:00 pm

ঢাকা–১৯ (সাভার–আশুলিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর পক্ষে থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন সাভার পৌর যুবদল নেতা মোহাম্মদ নাইদুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, “মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি—আমাদের নেত্রী দ্রুত আরোগ্য লাভ করুন। দেশবাসীর দোয়া ও ভালোবাসাই তাঁর শক্তি। নাহিদ আরও জানান, দলের চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থার প্রতি সকলকে আন্তরিকভাবে সজাগ থেকে দোয়া করার অনুরোধ জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। চিকিৎসক দলের একটি সূত্র জানিয়েছে, তার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকেরা সার্বক্ষণিক নজরদারি করছেন।

নেত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় সাবেক প্রধানমন্ত্রীকে ঘিরে দলীয় নেতাকর্মীসহ দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এবার হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক ড্রোন

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সম্ভাবনা,আজ রাতে পাকিস্তানে পৌঁছাতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

১২বছরের গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ বাসার মালিক মাসুদ রানার বিরুদ্ধে

মার্চের ২৩ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৮৩ কোটি ডলার

কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তর সম্পাদক মোঃ শফিকুর রহমান

রাজধানীতে পৃথক ঘটনায় ছিনতাইকারী চুরিকাঘাতে  আহত ৩

ঈদের আগে নতুন নোট ছাড়বে না বাংলাদেশ ব্যাংক

বীরগঞ্জে মরিচা ইউনিয়নে বিএনপির নির্বাচনী বিশাল জনসভা

খামেনির শেষ বিদায়ে আসেননি সৌদির কেউ