টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 23 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে মোবাইল চুরি  সাংবাদিকসহ ১৩ জনের জিডি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 23, 2026 2:17 pm

অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা অনেকের মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হলেও বাকি চোরেরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এদিন কেন্দ্রীয় শহীদ মিনারের চারপাশে ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন এবং কয়েক স্তরের নির

মাতৃভাষা দিবসে শহীদ মিনারে মোবাইল চুরি: সাংবাদিকসহ ১৩ জনের জিডি ।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা অনেকের মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হলেও বাকি চোরেরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

জানা গেছে, একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এদিন কেন্দ্রীয় শহীদ মিনারের চারপাশে ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। তবে এসবের মধ্যেও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ১২ থেকে ১৩টি মোবাইল ফোন চুরি হয়েছে। ভুক্তভোগীরা তাৎক্ষণিকভাবে পুলিশকে অভিযোগ দায়ের করেছেন এবং তাদের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে সহযোগিতা চেয়েছেন। যদিও শনিবার বিকেল পর্যন্ত পুলিশ কোনো মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়নি।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, দিনের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় মোবাইল চুরির একাধিক অভিযোগ পাওয়া গেছে। এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভুক্তভোগীদের মধ্যে একজন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, জানান, সংগঠন থেকে শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে গেলে আমার মোবাইল চুরি হয়ে যায়। মোবাইল চুরির বিষয়ে শাহবাগ থানার এএসআই সৌরভ আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন—এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে এবং আর কোনো পরামর্শ না দিয়ে ফোনের সংযোগটি কেটে দেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব: আইইএ

মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকা থেকে ৫৬ অপরাধী গ্রেফতার

কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার

রাজশাহীতে দুদকের মামলায় সাবেক সমবায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

ঝিনাইদহ কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

যুক্তরাষ্ট্র-ইসরায়েলে পাল্টা হামলার তীব্রতা বাড়াচ্ছে ইরান

টাঙ্গাইলের কোর্ট কমিশনার আব্দুল লতিফ-এর বিচার দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন