টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 17 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা জেলা ছাত্রদল (উত্তর) এর সহ-সভাপতি হলেন মোঃ বাবু হাসান

প্রতিবেদক
মোঃ শান্ত খান
December 17, 2025 9:49 am

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা জেলা (উত্তর) এর সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মোঃ বাবু হাসান। তাঁর এই পদায়নে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। ত্যাগী, সাহসী ও দীর্ঘদিনের পরীক্ষিত ছাত্রনেতা হিসেবে তাঁর এই অর্জনকে ছাত্ররাজনীতিতে নিষ্ঠা ও পরিশ্রমের যথার্থ স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

নেতাকর্মীরা জানান, জুলাই মাসের গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালনসহ দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকায় দল তাঁর প্রতি আস্থা ও কৃতজ্ঞতা প্রকাশ করে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে। তাঁরা আশা প্রকাশ করেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মোঃ বাবু হাসান আগামীতেও গণতন্ত্র, ন্যায়বিচার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সূত্রে জানা যায়, বিগত সময়ে ঢাকা–১৯ (সাভার ও আশুলিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু-র সঙ্গে বিভিন্ন মিছিল, সভা ও রাজনৈতিক কর্মসূচিতে দুঃসময়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বাবু হাসান। যে সময় বিএনপির নাম উচ্চারণ করতেও অনেকেই ভয় পেতেন, সে সময় সাহসিকতার সঙ্গে ঢাকাসহ বিভিন্ন স্থানে কর্মসূচিতে অংশ নেন তিনি।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতভাবে রাজনৈতিক কর্মসূচির ছবি ও বক্তব্য প্রকাশ করে তিনি দলীয় অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন। নিজেকে গর্বের সঙ্গে একজন “জিয়া সৈনিক” হিসেবে পরিচয় দিয়ে এলাকায় ছাত্র ও যুবসমাজকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তাঁর এই দৃঢ়তা ও সাহসিকতা এলাকার বহু মানুষকে রাজনীতিতে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করেছে বলে জানান স্থানীয় নেতাকর্মীরা।

ঢাকা জেলা ছাত্রদল (উত্তর) এর সহ-সভাপতি হিসেবে তাঁর দায়িত্বপ্রাপ্তিকে সংগঠনের জন্য একটি ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখছেন অনেকে। ত্যাগী ও মাঠপর্যায়ের কর্মীকে দায়িত্ব দেওয়ায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।

দায়িত্বপ্রাপ্তির পর মোঃ বাবু হাসান বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনে ছাত্রদলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়াই আমার লক্ষ্য।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আনসারের তৎপরতায় সোহরাওয়ার্দী মেডিকেলে ভুয়া ডাক্তার আটক

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল

রামুতে পাহাড় কাটায় বেলার চিঠি : গ্রীন চট্টগ্রাম এলায়েন্সের উদ্বেগ

ইসরায়েলকে ‘ফিলিস্তিনিদের নিপীড়নের লাইসেন্স দেওয়া হয়েছে’: ফ্রানচেসকা আলবানিজ

হরমুজ প্রণালিতে রহস্য ঘেরা ‘জম্বি জাহাজ’

অপরাধীদের কোন দলীয় পরিচয় বিবেচ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমিকম্প চলাকালীন করণীয়

ট্রেনের ছাদে গাঁজার চালান ১২ কেজি গাঁজা জব্দ

ডব্লিউটিও’র সতর্কবার্তা ৮০ বছরের মধ্যে চরম সংকটে বিশ্ব বাণিজ্য!

ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল