রাজধানীর ভাটারা থানার কুড়িল মৃধাবাড়ী এলাকার একটি বাসায় থেকে মোঃ কামাল উদ্দিন(৪৮) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
শনিবার(২৭ডিসেম্বর)মরদেহ বিকেলে দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ভাটোরা থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ রাজু হোসেন জানান,আমরা খবর পেয়ে আজ সকাল ৯টার দিকে কুড়িল মৃধা- বাড়ীর একটি ভবনের দ্বিতীয় তলায় রুমের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখি সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমর স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পারি নিহত প্রাইভেটকার চালক ছিলেন। কি কারনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বিষয়টি জানার চেষ্টা চলছে, ময়নাতদন্তের প্রতিবেদেনর রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত কামাল উদ্দিনের ভাই জামাল উদ্দিন জানান,গতকাল রাতে আমরা একসঙ্গে রাতের খাবার খাই,পরে মোবাইল ফোনে আমার সঙ্গে কথা হয় আমরা দুই ভাই এক সঙ্গে গ্রামের বাড়িতে যাব,এরমধ্যে সকালে শুনতে পাই আমার ভাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমার ভাই পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন এবং সে খুব অভাবগ্রস্থ ছিল,এই কারণে আমার ভাই আত্মহত্যা করেছে বলে আমাদের ধারণা।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি, কিশোরগঞ্জ সদর জেলার মহিনন্দন উত্তর পাড়ার মৃত রহমত আলীর সন্তান।বর্তমানে ভাটারার কুড়িল মৃধাবাড়ির ক- ১৩৬ নম্বর বাসার দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকতো আমার ভাই দুই ছেলে তিন মেয়ের জনক ছিলেন।



















