টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 30 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে উপজেলা দিবস উদযাপন

প্রতিবেদক
মোঃ জাহিদুর রহিম মোল্লা
December 30, 2025 9:27 am

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং পল্লী প্রগতি সহায়ক সমিতি (পপসস)-এর বাস্তবায়নে পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে মঙ্গলবার, ৩০ ডিসেম্বর সকালে উপজেলা দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা পর্যায়ে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং প্রান্তিক জনগণের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে সমৃদ্ধি কর্মসূচির উপকারভোগীদের মাঝে বিভিন্ন পুরস্কার ও সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী প্রগতি সহায়ক সমিতি (পপসস)-এর সহকারী ক্রেডিট ম্যানেজার জনাব মো. জামাল সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপসস-এর এরিয়া ম্যানেজার জনাব নৃপেন বালা, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মীর্জা ইয়াকুব হারুন এবং সহকারী কর্মসূচি সমন্বয়কারী রুহোল আমিন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ এনামুল হাচান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমৃদ্ধি কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে বলেও তারা মন্তব্য করেন।
শেষ পর্বে অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। সার্বিকভাবে অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর, প্রাণবন্ত ও সফল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতে অফিস কক্ষের তালা ভেঙে চুরি

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার,আটক-২

টুডে সময় সংবাদ ও ট্র্যাব-সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আজিজুল হাকিমের মেজো ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমানের

দিনাজপুর–১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী এডভোকেট চাঁন মিয়ার মনোনয়ন জমা

হোটেল কক্ষে ঝুলছিল এএসআইয়ের মরদেহ, রক্তাক্ত পড়ে ছিলেন স্ত্রী

শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে মাউশির সর্বশেষ তথ্য

টাঙ্গাইলে বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন

প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ