টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 3 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরের গুলবাগে চোরের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

প্রতিবেদক
কে এস ইসলাম
January 3, 2026 3:18 pm

রাজধানীর শাহজাদপুর গুলবাগ এলাকায় অজ্ঞাতনামা চোরের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে এবি এম শফিউল হক(৬০)নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (০৩ জানুয়ারী)বিকেল সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের ছেলে সামিউল হক জানান,আমার বাবা অবসর জীবন যাপন করতেন। আজ দুপুরের দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি চুরি করার উদ্দেশ্যে আমাদের বাসায় ঢুকে পড়ে। বিষয়টি আমার বাবা টেরপেলে ওই চোরকে জাপটে ধরেন।এ সময় চোরের সাথে আমার বাবার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ওই চোর আমার বাবাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে পালিয়ে যায়। এতে আমার বাবা মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। বিষয়টি আমরা জানতে পেরে আমার বাবাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার বাবাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আমাদের নিজ বাসা
শাহজাদপুরের ৩৫০ নং গুলবাগের মৃত ইমদাদুল হকের সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিস্তার চরে তরমুজ চাষ নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে কৃষকের

আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন

নাসিরনগরে মটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ নিহত -১ আহত ২

বনানীর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নারীর মৃত্যু

মোজতবা খামেনির হুঁশিয়ারি,শত্রুদের আরেকবার পরাজয়ের জবাব দিতে প্রস্তুত ইরান

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হওয়া সব শিল্প-কারখানা পুনরায় চালু হবে: অর্থমন্ত্রী

ট্রাফিক সার্জেন্ট কর্তৃক বিদেশী পিস্তলসহ দুষ্কৃতিকারী আটক!

ফ্যাসিবাদের যাঁতাকলে ভঙ্গুর দেশ এবার পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী