টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 6 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদক-সহ ৪ জন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
January 6, 2026 11:37 am

ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন এলাকা থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ চারজন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বাংলাদেশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য র‌্যাব দেশব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায়, গত ০৬ জানুয়ারি ২০২৬ তারিখ ভোরে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন আরমান কমিউনিটি লানিং সেন্টারের পাশে একটি নির্মাণাধীন বাসায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী ০৪ জন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলো – (১) মোঃ জুয়েল @ আরমান @ হ্যাচকা আরমান (২৬), (২) মোঃ রিপন @ কেনি (৩৫), (৩) মোঃ জাহিদ (২৭) এবং মোঃ আরমান হোসেন (৩১) @বাবা আরমান।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন আরমান কমিউনিটি লার্নিং সেন্টারের পাশে একটি নির্মাণাধীন ভবনে ০৭/০৮ জন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাতির করার উদ্দেশ্যে পরিকল্পনা ও প্রস্তুতির জন্য একত্রিত হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে তৎক্ষণাৎ র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনার উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যগণ র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দিক বেদিক পালানোর চেষ্টাকালে ডাকাত দলের সদস্যগণ ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় র‌্যাব উল্লেখিত ০৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে। এর প্রেক্ষিতে আসামিদের দেয়া তথ্য মতে নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল, ০১ রাউন্ড তাঁজা গুলি, ০৪টি দেশীয় অস্ত্র এবং ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল উদ্ধার করা হয়। তারা আরো জানায় যে, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দিয়ে তারা ঢাকা মহানগরীর মিরপুর, পল্লবী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানাসহ আশপাশের এলাকার মানুষদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ডাকাতি ও মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তারা পেশাগতভাবে মাদক ব্যবসায়ী এবং ছিনতাই কারী।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে বিভিন্ন থানায় একাধিক মাদক ও ছিনতাই মামলা রয়েছে মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানো ১২ কেজি গাঁজাসহ আটক-২

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের ভিডিও ভাইরাল

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে অর্ধশতাধিক বার ‘স্যার’ সম্বোধন ডিসির ভিডিও ভাইরাল

ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতে অফিস কক্ষের তালা ভেঙে চুরি

টাঙ্গাইলের কোর্ট কমিশনার আব্দুল লতিফ-এর বিচার দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ব্রাজিলকে হারিয়ে শিরোপা ধরে রাখবে আর্জেন্টিনাই

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সম্ভাবনা,আজ রাতে পাকিস্তানে পৌঁছাতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক বিমানবাহিনী প্রধান ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

ছাত্রনেতা থেকে জননেতার পথে—বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে লড়তে চান তাকিউল ইসলাম