টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 11 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুতে বাস মালিক গ্রেপ্তার

প্রতিবেদক
এ কে পলাশ
January 11, 2026 3:52 pm

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাস দুর্ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনায় বাসের মালিক ইউসুফ মাঝিকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ১২:৩০ এর দিকে তাঁকে রাজধানীর সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়। ইউসুফ মাঝির বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জানা গেছে, গত শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের যাত্রীবাহী বাস দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসে আগুন লেগে যায় এবং পাশের মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে, বাসের যাত্রী এক শিশু ও এক নারী নিহত হন। আরও ২৬ জন যাত্রী আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, ইউসুফ মাঝিকে রোববার কুমিল্লা আদালতে নেওয়া হয়। এরপর আদালতের বিচারক তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত সফরে সরকারি সেবা গ্রহণের মূল্য পরিশোধ করতে হবে: মন্ত্রী পরিষদ সচিব

বিদেশি শক্তির আঘাতে কিমের ক্ষতি হলেই পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া

নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ

কুমিল্লায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে মৃত  ২ জন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা জানাতে ঢাকাই আসছে নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর

চৌগাছায় সাড়ে ১৩ হাজার কেজি সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরায় একই স্কুলের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ

সামাজিক সংগঠন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সাধারন সভা

সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিতে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তা