টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 12 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শীতে কাঁপছে জনজীবন,তেঁতুলঝোড়ায় অসহায়দের পাশে বিএনপি নেতৃবৃন্দ

প্রতিবেদক
মোঃ শান্ত খান
January 12, 2026 3:18 pm

পৌষের হাড়কাঁপানো শীতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন এক টুকরো উষ্ণতার পরশ পেলেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের কয়েক শ অসহায় ও ছিন্নমূল মানুষ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিএনপি।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর ও চান্দুলিয়া এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হেমায়েতপুরের একটি বস্তিতে বসবাস করা ৭৫ বছর বয়সী আমেনা বেগম দীর্ঘদিন ধরে কঠিন জীবনসংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন। দুই যুগ আগে স্বামীকে হারানোর পর তিন সন্তান থাকলেও শেষ বয়সে একাকিত্বই তার নিত্যসঙ্গী। শীতের তীব্রতায় জীর্ণ কুটিরে দিন কাটাতে যখন কষ্ট হচ্ছিল, তখন পাওয়া এই কম্বলটি তার কাছে যেন আশীর্বাদ হয়ে আসে।

চোখের কোণে জমে থাকা জল মুছে আমেনা বেগম বলেন, “আমার নিজের সন্তানরা যা করেনি, আজ এই মানুষগুলো তা করলো। এত দিন একটা ছেঁড়া কম্বল গায়ে দিয়ে অনেক কষ্টে রাত কাটিয়েছি। নতুন কম্বলটা পাওয়ায় এখন আর রাতে ঠান্ডায় কাঁপতে হবে না।

একই স্থানে দেখা যায় ২৬ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী শাবানা খাতুনকে। হাঁটাচলার সক্ষমতা না থাকায় তিনি মা বাছিরন বেগমের সঙ্গে হুইলচেয়ারে করে এসেছিলেন। কম্বল হাতে পেয়ে শাবানা বলেন, “এই ঠান্ডায় প্রতিটা রাত খুব কষ্টে কাটে। কম্বলটা পাওয়ার পর মনে হচ্ছে, অন্তত বাকি রাতগুলো একটু শান্তিতে ঘুমাতে পারব।”

সত্তোরোর্ধ্ব আক্কাস মিয়া হিমেল বাতাসে কাঁপছিলেন। কম্বল হাতে পেয়ে জলছল চোখে তিনি বলেন, “দুনিয়ায় গরিবের কেউ নাই। আজ এই কম্বলটা পেয়ে মনে হইতাছে একটা আশ্রয় পাইছি। আল্লাহ খালেদা জিয়াকে জান্নাত নসিব করুক।

ঢাকা জেলা যুবদলের নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার। তিনি ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।

কর্মসূচি সম্পর্কে ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় আমাদের এই সামান্য প্রয়াস। কোনো শীতার্ত মানুষ যেন শীতে কষ্ট না পায়-এই অঙ্গীকার নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা চান্দিনায় ২ সন্তানের জননী খুন, স্বামী আটক

নাসিরনগরে ৩ কিঃমিঃ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান

ইরান যুদ্ধে এবার আত্মঘাতী হামলায় সক্ষম ‘ড্রোন স্পিডবোট’ নামাল যুক্তরাষ্ট্র

সাভারে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আহত ১০

ইরানের সঙ্গে চুক্তির ইঙ্গিত ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুমকি

শেনজেন এলাকায় প্রবেশে সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ

‎নাসিরনগরে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু,

ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৬

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬১ শতাংশ মার্কিনি: জরিপ

ছয় মিনিটের ঝড়ে মরক্কোকে কাঁদিয়ে প্রথম সেমিফাইনালে ফ্রান্স