টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 19 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১

প্রতিবেদক
এ কে পলাশ
June 19, 2026 7:32 pm

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাঁড়ি সর্দার এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে মো. আলমগীর হোসেন নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন।

তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রুহুল আমিন।
শুক্রবার (১৯ জুন) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার হাঁড়ি সর্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত আলমগীর হোসেন (৫০) পাবনা জেলার আমিনপুর থানার রাজা নারায়নপুর গ্রামের মৃত আবদুল করিম মৃধার ছেলে। তিনি শ্যামলী এন.আর ট্রাভেলস পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

মিয়াবাজার হাইওয়ে থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী এন.আর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের হাঁড়ি সর্দার এলাকায় পৌঁছালে সামনে থাকা সেন্টমার্টিন সৌহার্দ্য পরিবহনের একটি বাস হঠাৎ কোনো ধরনের সিগন্যাল বা সংকেত ব্যবহার না করে মহাসড়কের বাম পাশে থামানোর চেষ্টা করে। এ সময় পেছনে থাকা শ্যামলী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। ফলে উভয় গাড়ির ক্ষতিসাধন হয়।

সংঘর্ষে শ্যামলী বাসের সুপারভাইজার আলমগীর হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রুহুল আমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামনের বাসটি কোনো ধরনের সংকেত ছাড়াই হঠাৎ সড়কের পাশে থামানোর চেষ্টা করায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনার পর উভয় বাসের চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেতিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পহেলা বৈশাখে বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

রাজধানীর মিরপুর বিআরটিএ অফিসে রুট পারমিট শাখায় আব্দুর রহিমের অপকর্ম –দুর্নীতি থেমে নেই ! অবৈধভাবে অটেল সম্পদের মালিক, গ্রাহকদের ভোগান্তির শেষ নেই

ভারপ্রাপ্ত মহাসচিব হয়েও যে ভয়ের কথা বললেন রিজভী

ফার্মগেটে হঠাৎ চলন্ত মাইক্রোবাসে আগুন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের

সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

নাগরিকদের স্পর্শকাতর গোপন তথ্য ফাঁস, জানতে পারেননি দায়িত্বপ্রাপ্তরা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সম্ভাবনা,আজ রাতে পাকিস্তানে পৌঁছাতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর ফুটপাতে পড়েছিল এক ব্যক্তি  মরাদেহ 

বিদ্যুৎ-জ্বালানি সংকটে বিপর্যয়ের শঙ্কায় মোবাইল নেটওয়ার্ক