টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 1 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাহারোলের রামচন্দ্রপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা

প্রতিবেদক
মোজাম্মেল হক
February 1, 2026 9:20 pm

দিনাজপুরের কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের মুটুনি হাট ইশানপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে রবিবার (১ ফেব্রুয়ারি) বিএনপির এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলহাজ্ব জাহেদ আলী।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মো. মনজুরুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মো. মনজুরুল ইসলাম বলেন, “জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।” তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণকে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছাঃ শামীমা পারভীনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে ভোট কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে: কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ

কাহারোলে সুন্দরপুর মুকুন্দপুর ইউনিয়ন বিএনপি নির্বাচিত জনসভা

চট্টগ্রাম বন্দরে চোরা চালানের ২৫০ কনটেইনার গায়েব, গেলো কোথায়?

জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ

বীরগঞ্জ উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৫

ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে ইতিহাস গড়লেন লিওনেল মেসি

বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন

এখন বলতে পারব আসামি ধরা পড়েছে: তনুর বাবা

বিদ্যুৎস্পৃষ্ট

ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক জন নিহত