রাজধানীর শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালী মন্দিরের পাশে রাস্তা থেকে অজ্ঞাতনামা(৪৮)এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি)বিকেল সাড়ে ৪টার দিকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আশরাফ আলী জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আশপাশের লোকজনে মুখে জানতে পারি অজ্ঞাত হিসেবে ওই এলাকায় থাকতো নাম পরিচয় আমরা জানিনা। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত ব্যক্তির শরীরে বিভিন্ন জায়গায় পুরাতন ক্ষত-ঘা রয়েছ এবং বিভিন্ন জায়গা পচে গেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।



















