টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 4 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁতে এক রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রতিবেদক
দুর্জয় খান
February 4, 2026 11:51 am

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী নামে এক রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বেওয়ারিশ হিসেবে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে হাসপাতালের সামনে একটি পিকআপ থেকে মরদেহটি ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যান চালক ও তার সহযোগী (হেলপার)।

নিহত জুনায়েদ সাকী (৩৭) বরিশাল জেলার পিরোজপুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকা রাজস্ব বোর্ডে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন নওগাঁ কাস্টম্‌সের সহকারী কমিশনার মো. রাশেদ।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ট্রেনযোগে সান্তাহার রেলওয়ে জংশনে নেমে নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে আসছিলেন জুনায়েদ। তবে ভোরে ট্রেন থেকে নামার পর তিনি আর বাড়ি ফেরেননি। হলুদ রঙের একটি পিকআপ ভোর সাড়ে ৫টায় তার ক্ষতবিক্ষত মরদেহ ২৫০ শয্যা নওগাঁ হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর সেখানকার কর্মচারীরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর এলোপাথাড়ি আঘাতে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে পুলিশ মন্তব্য করতে রাজি হয়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা অবস্থান করছে এমন হোটেলগুলো টার্গেট করা হবে: ইরান

“উত্তরাধিকার কর: বৈষম্য কমাতে নতুন দিগন্ত, অর্থনীতিতে সম্ভাবনার শক্ত ভিত্তি”

চট্টগ্রাম বিভাগে শীত উপহার বিতরণ ২০২৬ সম্পন্ন করেছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

এসএসসির প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ সরকারের: উপদেষ্টা মাহদী আমিন

নাসিরনগরের ধরমন্ডলে দেহ ব্যবসায় রাজি না হওয়ায় কিশোরীকে শারীরিকভাবে অত্যাচার করে ও হত্যার হুমকি

রাজধানীতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুঃসাহসিক চুরি

অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান

তামিলনাড়ুতে বড় ব্যবধানে এগিয়ে থালাপতি বিজয়ের দল

কাশিমপুর কারাগার থেকে দেয়াল টপকে পালাল নারী বন্দি, বরখাস্ত ৭