টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 5 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বতন্ত্র প্রার্থী সাজুর ব্যানার ঢেকে বিএনপির প্রার্থীর ব্যানার টাঙানোর অভিযোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 5, 2026 6:20 am

ঢাকা-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজুর নির্বাচনী প্রচারণার ব্যানার ঢেকে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির ব্যানার টাঙানোর অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মিরপুর-২ পানির ট্যাংকি এলাকায় ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে আগে টাঙানো একটি ব্যানারের ওপর পরবর্তীতে বিএনপির প্রার্থীর ব্যানার টাঙানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী সাজুর সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্দিষ্ট স্থানটিতে তারা আইন অনুযায়ী এবং আগে থেকেই ব্যানার টাঙিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে অন্য একটি পক্ষ সেই ব্যানার ঢেকে নতুন ব্যানার টাঙায়, যা সরাসরি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

তারা আরও জানান, বিষয়টি ইতোমধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। নির্বাচন কমিশন এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে বলে তারা আশা প্রকাশ করেন।

এদিকে এ ঘটনায় এলাকায় আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বিদ্যুৎ বিভ্রাটে জেনারেটরহীন হাসপাতালগুলোতে দুর্ভোগ চরমে

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

প্রকাশ্যে আলোচনার কথা বলে গোপনে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ইরানের স্পিকার

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুর মৃত্যু

বাস টার্মিনালে ‘নাশকতার’ পরিকল্পনা, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার

জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান চরমোনাই পীরের

ধামরাইয়ে খাল পুনঃখনন কার্যক্রম শুরু, স্বস্তির আশা কৃষকদের

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই